• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
সংসদে কোনো ঋণখেলাপি নেই: স্বরাষ্ট্রমন্ত্রী শেষ ২৩ মিনিটে ৫ গোল, বসনিয়াকে ৪-১ গোলে হারাল সুইজারল্যান্ড জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের

নজরুল বিশ্ববিদ্যালয়ে শুরু হয়েছে ‘৩য় আন্তর্জাতিক নাট্যোৎসব ’

   ১৩ জুলাই ২০২৫, ০৬:৩৬ পি.এম.
৩য় আন্তর্জাতিক নাট্যোৎসব

নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি 

‘বিশ্ব মঞ্চে মানবতার জয়গান, যুদ্ধ নয়; শিল্পে হোক শান্তির সন্ধান’এই প্রতিপাদ্যকে ধারণ করে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে নাট্যকলা ও পরিবেশনা বিভাগের আয়োজনে শুরু হয়েছে পাঁচ দিনব্যাপী ‘৩য় আন্তর্জাতিক নাট্যোৎসব ২০২৫’।

রোববার (১৩ জুলাই) সকালে বিশ্ববিদ্যালয়ের পুরাতন কলা ভবনের জিয়া হায়দার ল্যাব মিলনায়তনে বর্ণাঢ্য আয়োজনে নাট্যোৎসবের উদ্বোধন ঘোষণা করেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলম।

উদ্বোধনী বক্তব্যে উপাচার্য বলেন, “নাট্যকলা সমাজের দর্পণ হিসেবে কাজ করে। সমাজ পরিবর্তন ও মানবিক মূল্যবোধের বিকাশে পারফরমিং আর্টস একটি শক্তিশালী হাতিয়ার। এই বিভাগ শুধু বিশ্ববিদ্যালয়েই নয়, দেশের সাংস্কৃতিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।”

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. জয়নুল আবেদীন সিদ্দিকী, কলা অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ ইমদাদুল হুদা এবং দক্ষিণ কোরিয়ার Koera Mime Association-এর প্রেসিডেন্ট ও মাইম অভিনেতা Mr. Lee Jeong-hoon।
স্বাগত বক্তব্য দেন নাট্যকলা ও পরিবেশনা বিভাগের সহযোগী অধ্যাপক মো. আল্ জাবির এবং সভাপতিত্ব করেন বিভাগের প্রধান ড. মো. কামাল উদ্দীন। সঞ্চালনায় ছিলেন বিভাগের প্রভাষক রুদ্র সাওজাল।

নাট্যোৎসবের প্রথম দিন মঞ্চস্থ হয় Lee Jeong-hoon এর প্যান্টোমাইম “Wall, Butterfly, Baby”, মীর লোকমানের “Chair: The Sign of Power” এবং মাহবুব আলমের “Guantanamo Bay”।

পরবর্তী দিনগুলোতে মঞ্চস্থ হবে—
* ১৪ জুলাই: শাহিনুর ইসলামের নির্দেশনায় Dr. Jekyll & Mr. Hyde
* ১৫ জুলাই: শরৎচন্দ্রের দেবদাস, নির্দেশনায় শাকিবুল হাসান
* ১৬ জুলাই: রবীন্দ্রনাথের চিত্রাঙ্গদা, নির্দেশনায় মোনালিসা রায়
* ১৭ জুলাই: আবুল বাশার আব্বাসী ও তাঁর দলের পরিবেশনায় মহররমের জারিগান

নাট্যোৎসবের শেষ দিনে মানিকগঞ্জের প্রখ্যাত পালাকার ও বাউল শিল্পী সাইদুর রহমান বয়াতী-কে “নাট্যজন সম্মাননা” প্রদান করবে নাট্যকলা ও পরিবেশনা বিভাগ।

নাট্যোৎসব ঘিরে পুরো বিশ্ববিদ্যালয়জুড়ে সংস্কৃতির এক প্রাণবন্ত আবহ সৃষ্টি হয়েছে, যা নাট্যপ্রেমী শিক্ষার্থী ও অতিথিদের মধ্যে দারুণ সাড়া ফেলেছে।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
প্রকৌশল শিক্ষায় নৈতিকতা ও দক্ষতার সমন্বয় জরুরি: ইউজিসি চেয়ারম্যান
প্রকৌশল শিক্ষায় নৈতিকতা ও দক্ষতার সমন্বয় জরুরি: ইউজিসি চেয়ারম্যান
কুবিতে আর্জেন্টিনা সমর্থকদের আনন্দ মিছিল ও উল্লাস
কুবিতে আর্জেন্টিনা সমর্থকদের আনন্দ মিছিল ও উল্লাস
স্টাডি ট্যুরে অস্ট্রেলিয়া যাচ্ছেন রাবি উপাচার্য
স্টাডি ট্যুরে অস্ট্রেলিয়া যাচ্ছেন রাবি উপাচার্য