• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
‘রাজনীতিতে পরোক্ষভাবে ভূমিকা রেখেছেন জুবাইদা রহমান’ বিরোধী দলের মধ্যেই ফ্যাসিবাদী মানসিকতা দেখা যাচ্ছে: রিজভী প্রধানমন্ত্রী তারেক রহমান বেইজিং পৌঁছেছেন আক্তারুল আলম ছিলেন সত্য ও স্বাধীনতার পক্ষে নির্ভীক কণ্ঠস্বর: মঈন খান সংখ্যালঘুদের অধিকার সুরক্ষায় সর্বোচ্চ অগ্রাধিকার: মির্জা ফখরুল তারেক রহমানের সঙ্গে কাজাখস্তানের প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ দালিয়ান থেকে বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী ১৪ মাস পর ফিরছে ভিটামিন ‘এ’ ক্যাপসুল কর্মসূচি, শুরু ২৮ জুন বৈশ্বিক অর্থনৈতিক আলোচনায় যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান হরমুজে আটকে পড়া ১১ হাজার নাবিক সরাতে অভিযান শুরু

যে বিএনপিকে ভালবাসি সে বিএনপি ফিরে আসুক-আসিফ

   ১৩ জুলাই ২০২৫, ০৯:০৩ পি.এম.
কণ্ঠশিল্পী আসিফ। ছবি-সংগৃহীত

ভিওডি বাংলা ডেস্ক

জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ বিএনপিকে নিয়ে তার ভেরিফাইড ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়েছেন। স্ট্যাটাসে তিনি লিখেছেন, দেশের বৃহত্তম রাজনৈতিক দল বিএনপি'র মিডিয়া সেলের পারফরমেন্স হিমাঙ্কের নীচে, তাদের এই দারিদ্র‍্য অতীতের মত দলকে ভোগাতেই থাকবে।

তিনি আরও বলেন, সব সাংগঠনিক জেলার শীর্ষ বিএনপি নেতারা চাঁদাবাজদের চেনে। বিভিন্ন মিডিয়া, সামাজিক যোগাযোগ মাধ‍্যমে একসঙ্গে এদের সাংগঠনিক ছবিও পাওয়া যাবে। ওখান থেকেই শুরু হোক শুদ্ধি অভিযান। অতীতে কেন্দ্রের মনোনয়ন ও পদ বানিজ‍্যের কারণে বিএনপি'তে ধনাঢা ব‍্যবসায়ীরা ঢুকে গেছে। এই ব‍্যবসায়ীদের মাসলম‍্যানরাই মূলত চাঁদাবাজ এবং দলীয় পদধারী। 

বিএনপি'র মত বৃহৎ রাজনৈতিক দলে ঘুরে ফিরে সব জায়গায় একই চেহারা দেখা যায়, যেমন পুলিশে দেখা যেত বেনজীর, ডিবি হারুন, বিপ্লব, মনিরুল, মেহেদীদের। প্রশ্ন জাগে- বিএনপি কি সিন্ডিকেটের খপ্পরে নাকি নেতৃত্ব সঙ্কটে !! সাংগঠনিক যোগ‍্যতা ছাড়াই এমপি মন্ত্রীর ছেলে মেয়ে এমপি হতে থাকলে তৃণমূল থেকে নেতৃত্ব আসবে না। এই সামন্তবাদী প্রথা থেকে বিএনপি'কে বের হতে হবে। 

আসিফ বলেন, শহীদ জিয়া'র বিএনপি ছিল সাধারন মানুষের পার্টি, এই দলকে প্রাইভেট ক্লাবে পরিণত করা হয়েছে সিন্ডিকেটের মাধ‍্যমে। এজন‍্যই বারবার দেশী বিদেশী ষড়যন্ত্রের শিকার হয় বিএনপি।পতিত ফ‍্যাসিস্টের সাথে মার্চ করা ব‍্যবসায়ীরা এখন পলাতকদের অ‍্যাকাউন্টেন্ট। অর্থ‍্যাৎ চোরের মাসতুতে ভাই এখন বিএনপি'র ব‍্যবসায়ী নেতাদের বড় অংশ। তারাই ক্ষমতাশালী। যে বিএনপি'কে ভালবাসি সে বিএনপি ফিরে আসুক।

ভিওডি বাংলা/ এমপি

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
হঠাৎ কী হলো ফেসবুকে!
হঠাৎ কী হলো ফেসবুকে!
ছেলের সামনে থেকে মাকে তুলে নিয়ে যাওয়ার ভিডিওটি বানানো
ছেলের সামনে থেকে মাকে তুলে নিয়ে যাওয়ার ভিডিওটি বানানো
সরকারের কাছে যা জানতে চাইলেন পাটওয়ারী
সরকারের কাছে যা জানতে চাইলেন পাটওয়ারী