• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
বাংলাদেশে বিনিয়োগে বিদেশিদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান দিল্লিতে বিক্ষোভ অব্যাহত, বন্ধ ১৬ মেট্রো স্টেশন দুপুরের মধ্যে ১০ জেলায় ঝড়-বৃষ্টির আশঙ্কা দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৪৬ বিলিয়ন ডলার জামায়াতের নাম থেকে ‘ইসলামী’ শব্দ বাদ দেওয়ার দাবি যুবদল সভাপতির সড়ক নিরাপত্তায় জবাবদিহিতা ও সমন্বিত বাস্তবায়নের আহ্বান বাংলাদেশের আরও ১৭ পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর দিচ্ছে সরকার ঘরে ঘরে স্বাস্থ্য পরীক্ষা চালু, নিয়োগ পাবেন ১ লাখ স্বাস্থ্যকর্মী ‘তারুণ্যের আকাঙ্ক্ষাকে ধারণ করে দক্ষ জনশক্তি গড়ে তোলা হবে’ ধানমন্ডি রবীন্দ্র সরোবরে ইজারাবহির্ভূত দোকান উচ্ছেদ

একাদশে শূন্য থাকবে ২০ লাখ ভর্তিযোগ্য আসন


প্রকাশ:  ১৪ জুলাই ২০২৫, ১১:০৩ এ.এম.
শেয়ার করুন 0
উত্তীর্ণ শিক্ষার্থীদের উচ্ছ্বাস। ছবি : সংগৃহীত
উত্তীর্ণ শিক্ষার্থীদের উচ্ছ্বাস। ছবি : সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক

চলতি ২০২৫-২৬ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তি হতে যাচ্ছে প্রায় ১৩ লাখ শিক্ষার্থী, অথচ দেশজুড়ে কলেজ, মাদ্রাসা ও কারিগরি প্রতিষ্ঠানে আসন রয়েছে প্রায় ৩৩ লাখ ২৫ হাজার—ফলে শূন্য থাকবে প্রায় সাড়ে ২০ লাখ আসন।

শিক্ষা বোর্ড জানিয়েছে, জুলাইয়ের শেষ সপ্তাহে অনলাইনে ভর্তি আবেদন শুরু হবে এবং তিন ধাপে আবেদন ও মাইগ্রেশন প্রক্রিয়া শেষে সেপ্টেম্বর থেকে ক্লাস শুরু হবে।

ভর্তির মূল প্রতিযোগিতা হবে রাজধানীর শীর্ষ ৩০টি কলেজে, যেগুলোর মোট আসনসংখ্যা ৫০ হাজারের মতো। অথচ এবার জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ৩৯ হাজার শিক্ষার্থী, যাদের বড় অংশই এই কলেজগুলোতে ভর্তি হতে চায়।

এদিকে আন্তঃশিক্ষা বোর্ড মুক্তিযোদ্ধা কোটার পরিবর্তে ‘জুলাই কোটা’ চালুর সুপারিশ করেছে। কারণ, কলেজ পর্যায়ে মুক্তিযোদ্ধার সন্তানের সংখ্যা এখন নেই বললেই চলে, আর নাতি-নাতনিদের কোটা বাতিল হয়ে গেছে উচ্চ আদালতের রায়ে।

শিক্ষা মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, জুলাই আন্দোলনে অংশ নেওয়া এবং আহত শিক্ষার্থীদের মানসিক ও শারীরিক ঝুঁকি বিবেচনায় কয়েক বছরের জন্য এই কোটা প্রবর্তনের বিষয়টি বিবেচনায় রয়েছে।

বর্তমান নীতিমালা অনুযায়ী, ৯৩% আসন মেধার ভিত্তিতে এবং ৭% আসন কোটা অনুযায়ী ভর্তি করানো হয়।

এছাড়া, নটর ডেম, হলিক্রস ও সেন্ট যোসেফ কলেজ এবারও নিজস্ব ভর্তি পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থী নির্বাচন করবে, যেটি হাইকোর্টের অনুমতির আওতায় হয়ে থাকে।

ভিওডি বাংলা/ডিআর


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
ইবিতে নিয়োগ নিয়ে বিতর্ক, ‘ফ্যাক্টস ফাইন্ডিং কমিটি’ গঠন
ফাইল ছবি
শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগের ক্ষমতা ফিরে পেল পরিচালনা পর্ষদ
রাজশাহী বিশ্ববিদ্যালয়সংলগ্ন রেললাইনে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা। ছবি: সংগৃহীত
রাজশাহীতে রেলপথ অবরোধ, বন্ধ ট্রেন চলাচল