• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
বাংলাদেশে বিনিয়োগে বিদেশিদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান দিল্লিতে বিক্ষোভ অব্যাহত, বন্ধ ১৬ মেট্রো স্টেশন দুপুরের মধ্যে ১০ জেলায় ঝড়-বৃষ্টির আশঙ্কা দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৪৬ বিলিয়ন ডলার জামায়াতের নাম থেকে ‘ইসলামী’ শব্দ বাদ দেওয়ার দাবি যুবদল সভাপতির সড়ক নিরাপত্তায় জবাবদিহিতা ও সমন্বিত বাস্তবায়নের আহ্বান বাংলাদেশের আরও ১৭ পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর দিচ্ছে সরকার ঘরে ঘরে স্বাস্থ্য পরীক্ষা চালু, নিয়োগ পাবেন ১ লাখ স্বাস্থ্যকর্মী ‘তারুণ্যের আকাঙ্ক্ষাকে ধারণ করে দক্ষ জনশক্তি গড়ে তোলা হবে’ ধানমন্ডি রবীন্দ্র সরোবরে ইজারাবহির্ভূত দোকান উচ্ছেদ

ডিউক অফ এডিনবার্গ কার্যক্রমে ইতিহাস গড়লো ‘হেলিবারি ভালুকা’


প্রকাশ:  ১৪ জুলাই ২০২৫, ১১:১১ এ.এম.
শেয়ার করুন 0
এডুকেশন ট্যুরে অংশগ্রহণকারী দল। ছবি : সংগৃহীত
এডুকেশন ট্যুরে অংশগ্রহণকারী দল। ছবি : সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশের ইংরেজি মাধ্যম শিক্ষার অন্যতম শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান হেলিবারি ভালুকা প্রথমবারের মতো আন্তর্জাতিক পরিসরে ডিউক অফ এডিনবার্গ অ্যাওয়ার্ড কার্যক্রমে অংশগ্রহণ করে একটি নতুন ইতিহাস গড়েছে।

সম্প্রতি হেলিবারির শিক্ষার্থীরা থাইল্যান্ডে আয়োজিত একটি দুই দিনব্যাপী অ্যাডভেঞ্চার ও স্কিল ডেভেলপমেন্ট ক্যাম্পে অংশ নেয়, যেখানে তারা দলগত কাজ, নেতৃত্ব বিকাশ এবং সামাজিক সচেতনতা বৃদ্ধিমূলক কার্যক্রমে যুক্ত হয়।

এই ব্যতিক্রমধর্মী আন্তর্জাতিক সফর ও কার্যক্রমের আয়োজন করে বাংলাদেশের শিক্ষা সফর ও ভ্রমণসেবা প্রতিষ্ঠান ফিউশন হলিডেজ লিমিটেড।

হেলিবারি ভালুকার সিওও জনাব মাসুম উদ্দিন বলেন, ‘আমাদের শিক্ষার্থীদের জন্য এটি একটি ঐতিহাসিক মুহূর্ত। শুধু পাঠ্যপুস্তকে সীমাবদ্ধ না রেখে আমরা সবসময় চাই, তারা আন্তর্জাতিক মঞ্চে নেতৃত্ব, দক্ষতা ও সচেতনতার দৃষ্টান্ত স্থাপন করুক। এই সফর সেই পথেই একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।’

শিক্ষক জনাব সাইফুর রহমান বলেন, ‘এই ধরনের অভিজ্ঞতা শিক্ষার্থীদের আত্মবিশ্বাস, সমস্যার সমাধানে দক্ষতা এবং মানবিক দৃষ্টিভঙ্গি গড়ে তোলে। তারা বিশ্বমঞ্চে নিজেদের প্রস্তুত করতে এমন আন্তর্জাতিক কার্যক্রমে অংশগ্রহণের সুযোগ পেয়ে উচ্ছ্বসিত।’

ফিউশন হলিডেজ লিমিটেড-এর সিইও এইচ এম তারিকুল ইসলাম বলেন, ‘আমরা সবসময়ই শিক্ষা সফরের মাধ্যমে তরুণদের নতুন দিগন্তে পৌঁছাতে সহায়তা করতে চাই। হেলিবারি ভালুকার এই আন্তর্জাতিক অংশগ্রহণ আমাদের জন্যও একটি গর্বের বিষয়।’

একজন অংশগ্রহণকারী শিক্ষার্থী জানায়, ‘এই অভিজ্ঞতা আমাকে চ্যালেঞ্জ নিতে, নেতৃত্ব দিতে এবং অন্যদের অনুভূতি বুঝতে শিখিয়েছে। আমি সত্যিই কৃতজ্ঞ এমন একটি অভিজ্ঞতার জন্য।’

উল্লেখ্য, ডিউক অফ এডিনবার্গ অ্যাওয়ার্ড একটি আন্তর্জাতিক স্বীকৃত কিশোর ও যুব উন্নয়ন কর্মসূচি, যা তরুণদের আত্মবিশ্বাস, নেতৃত্ব, সহমর্মিতা ও কর্মদক্ষতা বাড়াতে সহায়তা করে। বিশ্বের ১৩০টিরও বেশি দেশে এই কার্যক্রম পরিচালিত হচ্ছে। বাংলাদেশে অনেক শিক্ষাপ্রতিষ্ঠান এই কর্মসূচিতে অংশ নিলেও, এই প্রথম কোনো প্রতিষ্ঠান দেশের বাইরে গিয়ে আন্তর্জাতিক পর্যায়ে এই কার্যক্রমে সরাসরি অংশগ্রহণ করল, যা দেশের শিক্ষা ও যুব উন্নয়ন চর্চায় একটি মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে।

ভিওডি বাংলা/ডিআর


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
ইবিতে নিয়োগ নিয়ে বিতর্ক, ‘ফ্যাক্টস ফাইন্ডিং কমিটি’ গঠন
ফাইল ছবি
শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগের ক্ষমতা ফিরে পেল পরিচালনা পর্ষদ
রাজশাহী বিশ্ববিদ্যালয়সংলগ্ন রেললাইনে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা। ছবি: সংগৃহীত
রাজশাহীতে রেলপথ অবরোধ, বন্ধ ট্রেন চলাচল