• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি পর্তুগালের ড্রতে র‍্যাঙ্কিংয়ে বড় পরিবর্তন, লাভে ব্রাজিল

১৭ কোটি ডলার কিনল বাংলাদেশ ব্যাংক

   ১৪ জুলাই ২০২৫, ০৫:১৯ পি.এম.
প্রতীকী ছবি

নিজস্ব প্রতিবেদক

ডলারের বাজারে স্থিতিশীলতা আনতে নিলামের মাধ্যমে বাণিজ্যিক ব্যাংক থেকে ১৭ কোটি ১০ লাখ মার্কিন ডলার কিনেছে বাংলাদেশ ব্যাংক।

রোববার (১৩ জুলাই) এই লেনদেন সম্পন্ন হয় বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

বাংলাদেশ ব্যাংকের সূত্র জানায়, কেন্দ্রীয় ব্যাংক প্রতি ডলার ১২১ টাকা ৫০ পয়সা দরে কিনেছে। প্রবাসী আয় ও রপ্তানি আয় বাড়ার কারণে সাম্প্রতিক সময়ে বৈদেশিক মুদ্রার সরবরাহ বেড়েছে। পাশাপাশি আমদানি ব্যয় কিছুটা কমে আসায় ডলারের চাহিদাও কমেছে। এতে বাজারে ডলারের দামও কমতির দিকে।

সংশ্লিষ্ট এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, -টাকার বিপরীতে ডলারের দাম যেন অস্বাভাবিকভাবে না ওঠানামা করে, তা নিশ্চিত করতেই বাংলাদেশ ব্যাংক এই পদক্ষেপ নিয়েছে। বাজারে অতিরিক্ত ডলার থাকলে তা কিনে নেওয়া হয়, আবার ঘাটতি হলে বিক্রি করা হয়।

বাংলাদেশ ব্যাংকের তথ্যমতে, চলতি বছরের ২ জুলাই প্রতি ডলারের দাম উঠেছিল ১২২ টাকা ৮৫ পয়সায়, যা ছিল সাম্প্রতিক সময়ের সর্বোচ্চ। এরপর থেকেই ডলারের দর ধারাবাহিকভাবে কমছে। আজ সোমবারও কমেছে ডলারের দাম, যা নিয়ে টানা চার কার্যদিবসে ডলারের দরপতন হলো।

আজকের মুদ্রাবাজারে ডলারের সর্বোচ্চ দর ছিল ১২০ টাকা ১০ পয়সা এবং সর্বনিম্ন দর ছিল ১১৯ টাকা ৫০ পয়সা। ডলারের গড় মূল্য দাঁড়িয়েছে ১১৯ টাকা ৭২ পয়সা।

কেন্দ্রীয় ব্যাংক সূত্র বলছে, ভবিষ্যতেও বিনিময় হার নিয়ন্ত্রণে রাখতে প্রয়োজনে একইভাবে বাজারে হস্তক্ষেপ করবে বাংলাদেশ ব্যাংক।

ভিওডি বাংলা/ডিআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
প্রস্তাবিত বাজেট বাস্তবসম্মত ও সময়োপযোগী: ওয়েব
প্রস্তাবিত বাজেট বাস্তবসম্মত ও সময়োপযোগী: ওয়েব
তামাকপণ্য সহজলভ্য হলে রাজস্ব আয় কমবে: আহছানিয়া মিশন
তামাকপণ্য সহজলভ্য হলে রাজস্ব আয় কমবে: আহছানিয়া মিশন
প্রস্তাবিত বাজেটে নবায়নযোগ্য জ্বালানি খাতে বরাদ্দ অপ্রতুল: সিপিডি
প্রস্তাবিত বাজেটে নবায়নযোগ্য জ্বালানি খাতে বরাদ্দ অপ্রতুল: সিপিডি