• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

সাংবাদিকদের উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ

‘আ.লীগ আমলে হওয়া বিদ্যুৎ সংক্রান্ত সব চুক্তি পর্যালোচনা করা হবে’

   ১৫ জুলাই ২০২৫, ০৩:০৯ পি.এম.
উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। ছবি : সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক

ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সময় স্বাক্ষরিত বিদ্যুৎ সংশ্লিষ্ট সব দেশি-বিদেশি চুক্তি পুনর্মূল্যায়নের সিদ্ধান্ত নিয়েছে বর্তমান অন্তর্বর্তী সরকার। 

মঙ্গলবার (১৫ জুলাই) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ জানান, আগের সরকারের সময়ে কিছু পাওয়ার প্ল্যান্টের চুক্তি হয়, যেখানে বেশ কিছু অসম শর্ত ছিল। হাইকোর্টের নির্দেশ অনুযায়ী দেশি-বিদেশি এসব চুক্তি পর্যালোচনা করা হবে এবং প্রয়োজনে আইনি সহায়তা নেওয়া হবে।

তিনি বলেন, –বিদ্যুৎ খাতে দায়বদ্ধতা ও স্বচ্ছতা আনতেই এই উদ্যোগ। একইসঙ্গে খাদ্য নিরাপত্তা ও বাজার স্থিতিশীলতা নিশ্চিত করতে প্রয়োজনীয় পরিকল্পনা নেওয়া হয়েছে। বোরো ধান বেশি কেনা হলেও আউশ কম কেনা হয়—সে দিকেও নজর দেওয়া হচ্ছে।–

অর্থ উপদেষ্টা জানান, আগামী ৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ উদ্বোধন করা হবে। নির্মাণ ব্যয়ের অনুমোদন দেওয়া হয়েছে এবং সরাসরি ক্রয় পদ্ধতিতে কাজটি শেষ করা হবে।

দীর্ঘদিনের অনিয়ম ও অব্যবস্থাপনার পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ এবং বাস্তবভিত্তিক পদক্ষেপই ভবিষ্যতের নীতিনির্ধারণে বড় ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

ভিওডি বাংলা/ডিআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শ্রীলঙ্কায় সার্কের সিভিওদের সভা শুরু
শ্রীলঙ্কায় সার্কের সিভিওদের সভা শুরু
এসএসএফের পিস্তল দিয়ে নিশানা পরীক্ষা করলেন প্রধানমন্ত্রী
এসএসএফের পিস্তল দিয়ে নিশানা পরীক্ষা করলেন প্রধানমন্ত্রী
বাংলাদেশি সমর্থকদের নিয়ে বিশেষ ভ্লগ বানাবে আর্জেন্টিনা
বাংলাদেশি সমর্থকদের নিয়ে বিশেষ ভ্লগ বানাবে আর্জেন্টিনা