• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

অযোগ্য ১৪৪ দলকে সুযোগ দিচ্ছে ইসি

   ১৫ জুলাই ২০২৫, ০৩:২৬ পি.এম.
ইসির মনোগ্রাম। ছবি : সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক

নিবন্ধনের জন্য আবেদন করা ১৪৪টি রাজনৈতিক দলের কেউই নির্বাচন কমিশনের (ইসি) প্রাথমিক যোগ্যতায় যাচাই-বাছাইয়ে উত্তীর্ণ হতে পারেনি। ফলে সবগুলো দলকে ঘাটতি পূরণের জন্য ১৫ দিনের সময় দিয়ে চিঠি দিচ্ছে ইসি।

মঙ্গলবার (১৫ জুলাই) নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব কেএম আলী নেওয়াজ জানান, প্রথম ধাপে ৬২টি রাজনৈতিক দলকে ঘাটতি পূরণের চিঠি দেওয়া হচ্ছে। পর্যায়ক্রমে বাকি দলগুলোকেও একই ধরনের চিঠি পাঠানো হবে।

তিনি বলেন, –প্রতিটি দলকে ১৫ দিনের সময় দেওয়া হচ্ছে। এই সময়ের মধ্যে যেসব ত্রুটি বা ঘাটতি রয়েছে, তা সংশোধন করে জমা দিতে হবে।

এর আগে নির্বাচন কমিশন গত ২০ এপ্রিল একটি গণবিজ্ঞপ্তি জারি করে নিবন্ধনের জন্য আগ্রহী রাজনৈতিক দলগুলোকে আবেদন করার আহ্বান জানায়। পরে সময় বাড়িয়ে ২২ জুন পর্যন্ত করা হয়। এই সময়সীমার মধ্যে মোট ১৪৪টি দল ১৪৭টি আবেদন জমা দেয়।

জাতীয় নাগরিক পার্টিসহ বেশ কয়েকটি আলোচিত দল আবেদন করে আলোচনায় এলেও—নথিপত্রের ঘাটতি, সাংগঠনিক কাঠামোর দুর্বলতা, মাঠপর্যায়ের কার্যক্রমের প্রমাণের অভাবসহ নানা কারণেই কোনও দল প্রাথমিক বাছাইয়ে পাস করতে পারেনি।

নির্বাচন কমিশনের একাধিক সূত্র জানিয়েছে, অনেক দলের পক্ষ থেকে জেলা পর্যায়ের কার্যক্রমের যথাযথ প্রমাণ, নির্ধারিত সদস্যসংখ্যা পূরণের কাগজ, দলীয় সংবিধান, আর্থিক হিসাব ও নির্ভরযোগ্য নেতৃত্ব কাঠামোর তথ্য জমা দেওয়া হয়নি। কিছু দল তো আবার আবেদনের ন্যূনতম শর্তপূরণই করতে পারেনি।

ইসির কর্মকর্তারা জানান, এই ঘাটতি পূরণ না হলে দলগুলোর নিবন্ধন চূড়ান্তভাবে বাতিল হতে পারে। তাই সময়মতো যথাযথ প্রমাণসহ সংশোধিত নথিপত্র দাখিল করাই এখন দলগুলোর মূল চ্যালেঞ্জ।

এই প্রক্রিয়ায় নির্বাচন কমিশনের কড়াকড়ি নজরদারির মধ্য দিয়ে একটি স্বচ্ছ ও নিয়মতান্ত্রিক রাজনৈতিক পরিবেশ গড়ে তোলার প্রয়াস স্পষ্ট। এখন দেখা যাক, ১৫ দিনের মধ্যে কতটি দল তাদের ঘাটতি পূরণ করে নিবন্ধনের যোগ্যতা অর্জন করতে পারে।

ভিওডি বাংলা/ডিআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শ্রীলঙ্কায় সার্কের সিভিওদের সভা শুরু
শ্রীলঙ্কায় সার্কের সিভিওদের সভা শুরু
এসএসএফের পিস্তল দিয়ে নিশানা পরীক্ষা করলেন প্রধানমন্ত্রী
এসএসএফের পিস্তল দিয়ে নিশানা পরীক্ষা করলেন প্রধানমন্ত্রী
বাংলাদেশি সমর্থকদের নিয়ে বিশেষ ভ্লগ বানাবে আর্জেন্টিনা
বাংলাদেশি সমর্থকদের নিয়ে বিশেষ ভ্লগ বানাবে আর্জেন্টিনা