• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
সংসদে কোনো ঋণখেলাপি নেই: স্বরাষ্ট্রমন্ত্রী শেষ ২৩ মিনিটে ৫ গোল, বসনিয়াকে ৪-১ গোলে হারাল সুইজারল্যান্ড জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের

গণঅভ্যুত্থানের ১২ মামলায় চার্জশিট জমা

   ১৭ জুলাই ২০২৫, ০৮:৪৬ পি.এম.
ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
বৈষম্যবিরোধী ছাত্র-জনতার গণঅভ্যুত্থানকালে দেশের বিভিন্ন অঞ্চলে ঘটে যাওয়া বিভিন্ন ঘটনার মামলাগুলোর মধ্যে ১২টি মামলায় চার্জশিট দায়ের করেছে পুলিশ। এসব মামলার মধ্যে রয়েছে ৩টি হত্যা মামলা এবং ৯টি অন্যান্য ধারার মামলা।

বৃহস্পতিবার (১৭ জুলাই) পুলিশ সদর দপ্তর থেকে এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) ইনামুল হক সাগরের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

হত্যার ৩টি মামলাই শেরপুর জেলার, অন্যদিকে ৯টি মামলার মধ্যে রয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ১টি, বরিশাল মেট্রোপলিটন পুলিশের ১টি, চাঁপাইনবাবগঞ্জের ৩টি, সিরাজগঞ্জের ২টি এবং পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের ২টি মামলা।

মামলার যথাযথ তদন্ত ও দ্রুত বিচারের লক্ষ্যে ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা তৎপর রয়েছেন। এ ছাড়া রুজুকৃত অন্যান্য মামলার তদন্ত শেষ করে অপরাধীদের বিচারের আওতায় আনার জন্য বাংলাদেশ পুলিশ সক্রিয়ভাবে কাজ করছে।

ভিওডি বাংলা/ এমপি

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে স্পেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে স্পেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
শ্রীলঙ্কায় সার্কের সিভিওদের সভা শুরু
শ্রীলঙ্কায় সার্কের সিভিওদের সভা শুরু
এসএসএফের পিস্তল দিয়ে নিশানা পরীক্ষা করলেন প্রধানমন্ত্রী
এসএসএফের পিস্তল দিয়ে নিশানা পরীক্ষা করলেন প্রধানমন্ত্রী