• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
সংসদে কোনো ঋণখেলাপি নেই: স্বরাষ্ট্রমন্ত্রী শেষ ২৩ মিনিটে ৫ গোল, বসনিয়াকে ৪-১ গোলে হারাল সুইজারল্যান্ড জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের

এত অপরাধ প্রবণতা পৃথিবীর কোনো দেশে নেই: ধর্ম উপদেষ্টা

   ১৮ জুলাই ২০২৫, ০৪:৫৩ পি.এম.
খুলনা বিভাগীয় ইমাম সম্মেলনে ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। ছবি : সংগৃহীত

খুলনা প্রতিনিধি 

ধর্ম মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, দেশে অপরাধের মাত্রা কমছে না, বরং বেড়েই চলেছে। এত অপরাধ প্রবণতা পৃথিবীর আর কোনো দেশে নেই। তিনি জানান, সব জায়গায় জবাবদিহিতার আওতায় আনা হচ্ছে এবং ইসলামিক ফাউন্ডেশনে ফিরে এসেছে শৃঙ্খলা।

শুক্রবার (১৮ জুলাই) খুলনা বিভাগীয় ইমাম সম্মেলনে ‘সাম্প্রদায়িক সম্প্রীতি প্রতিষ্ঠা, সন্ত্রাস, দুর্নীতি ও মাদকসহ সামাজিক সমস্যা নিরসনে ইমাম-ওলামাদের করণীয়’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ধর্ম উপদেষ্টা বলেন, দেশের সকল মসজিদের সভাপতি হবেন প্রশাসনের কর্মকর্তারা। ইমামদের নিয়োগ কিংবা বরখাস্ত করতে হবে সরকারের নির্ধারিত নীতিমালা অনুযায়ী। জনবান্ধব বিষয়গুলো নিয়েও ইমামদের কথা বলার আহ্বান জানান তিনি।

আলোচনা সভা শেষে খুলনা নগরীর নূরনগরে অবস্থিত মেট্রোপলিটন মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র উদ্বোধনের ঘোষণা দেন উপদেষ্টা।

সম্মেলনে আরও উপস্থিত ছিলেন ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক আ. সালাম খান, খুলনা বিভাগের বিভাগীয় কমিশনার মো. ফিরোজ সরকার, রেঞ্জ ডিআইজি মো. রেজাউল হক, খুলনার জেলা প্রশাসক সাইফুল ইসলামসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা এবং ইসলামিক ফাউন্ডেশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

ভিওডি বাংলা/ডিআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে স্পেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে স্পেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
শ্রীলঙ্কায় সার্কের সিভিওদের সভা শুরু
শ্রীলঙ্কায় সার্কের সিভিওদের সভা শুরু
এসএসএফের পিস্তল দিয়ে নিশানা পরীক্ষা করলেন প্রধানমন্ত্রী
এসএসএফের পিস্তল দিয়ে নিশানা পরীক্ষা করলেন প্রধানমন্ত্রী