• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

গোপালগঞ্জে কারফিউ শনিবার সকাল ৬টা পর্যন্ত বহাল

   ১৮ জুলাই ২০২৫, ০৫:১৪ পি.এম.
ছবি: সংগৃহীত

গোপালগঞ্জ প্রতিনিধি

গোপালগঞ্জে এনসিপির সমাবেশকে ঘিরে হামলা ও সহিংসতার ঘটনায় জারি করা কারফিউর বাড়ানো সময় আবারও বাড়ানো হয়েছে। শুক্রবার এক বিবৃতিতে এ তথ্য জানায় জেলা প্রশাসন।

তাতে বলা হয়, চলমান কারফিউ শুক্রবার (১৮ জুলাই) সন্ধ্যা ৬টা থেকে আগামীকাল শনিবার (১৯ জুলাই) সকাল ৬টা পর্যন্ত বহাল থাকবে।

সর্বশেষ গতকাল বৃহস্পতিবার (১৭ জুলাই) গোপালগঞ্জে কারফিউর সময় বাড়ানো হয়। ওইদিন সন্ধ্যা ৬টা থেকে আজ শুক্রবার দুপুর ১১টা পর্যন্ত জেলায় কারফিউ চলে। এরপর দুপুর ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত কারফিউ শিথিল থাকে। তারপর দুপুর ২টা থেকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত কারফিউ চলার কথা বলা হলেও আজ সন্ধ্যা ছয়টা থেকে নতুন করে কারফিউর সময় নির্ধারণ করা হয়।

প্রসঙ্গত, গত বুধবার সমাবেশ শেষে ফেরার পথে এনসিপি নেতাদের গাড়িবহরে হামলার ঘটনায় গোপালগঞ্জের পৌরপার্ক এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। পরে জেলায় ১৪৪ ধারা জারি করে জেলা প্রশাসন। এরপর জেলাটিতে প্রথমে ২২ ঘণ্টার কারফিউ জারি করা হয়। এরপর থেকে পর্যায়ক্রমে কারফিউর সময় বাড়ানো হচ্ছে।

ভিওডি বাংলা/ এমপি

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শ্রীলঙ্কায় সার্কের সিভিওদের সভা শুরু
শ্রীলঙ্কায় সার্কের সিভিওদের সভা শুরু
এসএসএফের পিস্তল দিয়ে নিশানা পরীক্ষা করলেন প্রধানমন্ত্রী
এসএসএফের পিস্তল দিয়ে নিশানা পরীক্ষা করলেন প্রধানমন্ত্রী
বাংলাদেশি সমর্থকদের নিয়ে বিশেষ ভ্লগ বানাবে আর্জেন্টিনা
বাংলাদেশি সমর্থকদের নিয়ে বিশেষ ভ্লগ বানাবে আর্জেন্টিনা