• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

আ’লীগকে অবিলম্বে বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে হবে: আখতার

   ১৯ জুলাই ২০২৫, ০৬:২৭ পি.এম.
এনসিপি সদস্য সচিব আখতার হোসেন, ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন বলেছেন, নির্বাচনে যারা পিআর চায় না তারা জাতির সঙ্গে প্রতারণা করে। শনিবার (১৯ জুলাই) বিকালে সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সমাবেশে যোগ দিয়ে এ কথা বলেন তিনি।

আখতার হোসেন বলেন, ইসলাম পালনের ন্যূনতম অধিকার তারা (আওয়ামী লীগ) বাংলার মানুষকে দিতে চায়নি। বাংলাদেশে ধর্ম পালনের কারণে কোনো মানুষের প্রতি আর কোনো বৈষম্য হতে দেব না।

তিনি বলেন, এ দেশের মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান সব ধর্মের মানুষ শান্তিতে বসবাস করবে জুলাই গণঅভ্যুত্থানে এটা আমাদের প্রত্যাশা। বাংলাদেশের মানুষের ওপরে আওয়ামী লীগ এবং তার দোসররা যে অপরাধ সংগঠিত করেছে সেটাকে যদি বিচারের আওতায় আনা না হয় তাহলে ২৪ এর শহিদদের সঙ্গে বেইমানি করা হবে।

আখতার হোসেন বলেন, আর যেন ফ্যাসিবাদ এবং স্বৈরাচার জন্ম দিতে না পারে এজন্য আওয়ামী লীগকে অবিলম্বে বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে হবে।

ভিওডি বাংলা/ এমপি

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জেলা পরিষদে প্রশাসক নিয়োগ গণতন্ত্রের জন্য অশনিসংকেত: জামায়াত
জেলা পরিষদে প্রশাসক নিয়োগ গণতন্ত্রের জন্য অশনিসংকেত: জামায়াত
বিএনপির জনসভায় আহত জনির চিকিৎসার দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী
বিএনপির জনসভায় আহত জনির চিকিৎসার দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী
সিঙ্গাপুরে পৌঁছে হাসপাতালে ভর্তি মির্জা আব্বাস
সিঙ্গাপুরে পৌঁছে হাসপাতালে ভর্তি মির্জা আব্বাস