• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

আবদুস সালাম

প্রস্তুত জাতীয় ঈদগাহ, আবহাওয়ার জন্য বিকল্প ব্যবস্থা বায়তুল মোকাররম

নিজস্ব প্রতিবেদক    ১৯ মার্চ ২০২৬, ০২:৩৭ পি.এম.
জাতীয় ঈদগাহ ময়দানে ঈদের সার্বিক প্রস্তুতি পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন আবদুস সালাম-ছবি-ভিওডি বাংলা

পবিত্র ঈদুল ফিতর  উপলক্ষে রাজধানীর জাতীয় ঈদগাহ ময়দানে প্রধান জামাত ঘিরে নেওয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি। রোদ কিংবা অতি বৃষ্টির কথা মাথায় রেখে পুরো ময়দান প্যান্ডেলে ঢাকা হয়েছে। তবে আবহাওয়া প্রতিকূল হলে বিকল্প হিসেবে বায়তুল মোকাররম জাতীয় মসজিদে প্রধান জামাত স্থানান্তরের পরিকল্পনাও রয়েছে বলে জানিয়েছেন ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম।

বৃহস্পতিবার (১৯ মার্চ) জাতীয় ঈদগাহ ময়দানে ঈদের সার্বিক প্রস্তুতি পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন। 

আবদুস সালাম বলেন, আপনারা জানেন, প্রতিবছর আমাদের মূল জামাতটি এখানে অনুষ্ঠিত হয়। এবারে আমি সানন্দে ঘোষণা করছি যে, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সম্মতি প্রকাশ করেছেন-তিনি এখানে প্রথম জামাতে, যা সকাল ৮টা ৩০ মিনিটে অনুষ্ঠিত হবে, আমাদের সঙ্গে একসঙ্গে নামাজ আদায় করবেন।

তিনি জানান, ঈদগাহ ময়দানে প্রায় ৩৫ হাজার মুসল্লির নামাজ আদায়ের ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি নারী মুসল্লিদের জন্যও আলাদা ব্যবস্থা রাখা হয়েছে। নামাজের আগে অজুর পর্যাপ্ত ব্যবস্থাও নিশ্চিত করা হয়েছে। 

এ ছাড়া মন্ত্রিপরিষদের সদস্যবৃন্দসহ বিভিন্ন উচ্চপদস্থ কর্মকর্তারাও জামাতে অংশ নেবেন বলে আশা প্রকাশ করেন ডিএসসিসি প্রশাসক।

প্রবেশ ও বের হওয়ার ব্যবস্থাপনা সম্পর্কে তিনি বলেন, প্রবেশের সময় নিরাপত্তা ও শৃঙ্খলার স্বার্থে সীমিত সংখ্যক গেট খোলা থাকবে। তবে নামাজ শেষে দ্রুত বের হওয়ার সুবিধার্থে সব গেট খুলে দেওয়া হবে।

নাগরিকদের সহযোগিতা কামনা করে মো. আবদুস সালাম বলেন, প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের সহায়তা ইতোমধ্যে পাওয়া গেছে এবং ঈদ পর্যন্ত তা অব্যাহত থাকবে বলে আশা করা হচ্ছে।

সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, আপনাদের মাধ্যমে ঢাকাবাসী আমাদের সব প্রস্তুতির বিষয় জানতে পারবে। তাই আপনারা বিষয়টি যথাযথভাবে তুলে ধরবেন।

এদিকে নিরাপত্তার চাদরে ঢাকা থাকবে পুরো এলাকা। ডিএমপির পক্ষ থেকে জানানো হয়েছে, ঢাকা মহানগরীতে এবার ১৭৭১টি ঈদ জামাত অনুষ্ঠিত হবে। জাতীয় ঈদগাহে প্রবেশের ক্ষেত্রে থাকবে কয়েক স্তরের তল্লাশি। মেটাল ডিটেক্টর এবং সিসিটিভি ক্যামেরার মাধ্যমে সার্বক্ষণিক মনিটরিং করা হবে। মৎস্য ভবন, প্রেস ক্লাব এবং শিক্ষা ভবন পয়েন্টে থাকবে বিশেষ রোড ব্যারিকেড।

ঢাকা বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমেদ চৌধুরী সংবাদ সম্মেলনে বলেন, ঈদের দিন ৮ থেকে ৯ মিলিমিটার বৃষ্টির সম্ভাবনা আছে। যদি ২৫ মিলিমিটারের বেশি বৃষ্টি হয় সে ক্ষেত্রে কেন্দ্রীয় ঈদগাহের জামাত পরিবর্তিত হয়ে বায়তুল মোকাররম মসজিদে অনুষ্ঠিত হবে সকাল ৯টায়।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শ্রীলঙ্কায় সার্কের সিভিওদের সভা শুরু
শ্রীলঙ্কায় সার্কের সিভিওদের সভা শুরু
এসএসএফের পিস্তল দিয়ে নিশানা পরীক্ষা করলেন প্রধানমন্ত্রী
এসএসএফের পিস্তল দিয়ে নিশানা পরীক্ষা করলেন প্রধানমন্ত্রী
বাংলাদেশি সমর্থকদের নিয়ে বিশেষ ভ্লগ বানাবে আর্জেন্টিনা
বাংলাদেশি সমর্থকদের নিয়ে বিশেষ ভ্লগ বানাবে আর্জেন্টিনা