{# Dark-theme overrides for the above-the-fold critical surfaces. Inlined so dark users don't flash a light background while the async dark.css is still loading. #}
  • ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
ইরান ভ্রমণে ভারতীয় নাগরিকদের বিশেষ সতর্কতা ডিসেম্বরে চালু হচ্ছে থার্ড টার্মিনাল জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২৭ জুলাইয়ের পরীক্ষার তারিখ পরিবর্তন যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীকে তারেক রহমানের অ‌ভিনন্দন স্থানীয় নির্বাচন দলীয় প্রতীকে হবে না: মির্জা ফখরুল যুগপৎ আন্দোলনের মিত্রদের সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম নৈশভোজ স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থিতা নিয়ে শরিকদের সঙ্গে আলোচনা হবে: মির্জা ফখরুল যেভাবে নির্বাচন ছাড়াই বৃটেনের প্রধানমন্ত্রী বার্নহ্যাম জোট শরিকদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী সংস্কারের প্রতিশ্রুতি বাস্তবায়ন না হলে রাজপথে আন্দোলনের হুঁশিয়ারি নাহিদের

ঘনবসতি এলাকায় যুদ্ধবিমান না চালানোর আহ্বান রিজভীর

   ২১ জুলাই ২০২৫, ০৫:৪৮ পি.এম.
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক

ঘনবসতি এলাকায় যুদ্ধবিমানের মহড়া বা প্রশিক্ষণ কার্যক্রম না চালানোর আহ্বান জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সোমবার (২১ জুলাই) দুর্ঘটনাস্থল উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে গিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ আহ্বান জানান।

রুহুল কবির রিজভী বিমান দুর্ঘটনায় হতাহতের ঘটনায় শোক ও সমবেদনা জানান। এসময় তার সঙ্গে ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, প্রচার সম্পাদক সুলতান সালাহ উদ্দিন টুকু, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম, ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক।

আজ দুপুর ১টা ৬ মিনিটে বিমানটি উড্ডয়ন করে। পরে উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসের একটি ভবনে এটি বিধ্বস্ত হয়। এ ঘটনায় এখন পর্যন্ত ১৯ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এ ঘটনায় আরও অন্তত ৭০ জন দগ্ধ হয়ে চিকিৎসাধীন আছে।

ভিওডি বাংলা/ এমপি


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
নতুন দায়িত্ব পেয়ে দেশবাসীর দোয়া চাইলেন রাশেদ খান
ছবি: সংগৃহীত
শরিকদের সঙ্গে তারেক রহমানের মিটিং সোমবার
নৈতিক শিক্ষা থাকলে সমাজে কাঙ্ক্ষিত পরিবর্তন সম্ভব: আলাল
নৈতিক শিক্ষা থাকলে সমাজে কাঙ্ক্ষিত পরিবর্তন সম্ভব: আলাল