{# Dark-theme overrides for the above-the-fold critical surfaces. Inlined so dark users don't flash a light background while the async dark.css is still loading. #}
  • ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
শিশুদের মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: ডিএসসিসি প্রশাসক অনুমোদন পেল বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ৪৪ শাখা কমিটি বিদেশে পলাতক গোষ্ঠী জুলাইয়ের বীরদের ভিলেন বানাতে সক্রিয়: সাদিক কায়েম জামায়াতের উত্থান দেশের স্বাধীনতা-সার্বভৌমত্বের জন্য হুমকি: নুর কওমি মাদ্রাসার ‘রেজিস্ট্যান্স ডে’ দাবির কথা প্রধানমন্ত্রীর কাছে তুলবেন ইশরাক মেসিকে থামাতে এবার ভিন্ন পরিকল্পনা স্পেন কোচের ২০২৫ সালে বিএনপির ব্যয় ১৫ কোটি, আয় কত? তেজগাঁও বিভাগের অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৫৮ জন গ্রেপ্তার আ. লীগের প্রার্থিতার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত ইসির: রিজভী মালিতে বিদ্রোহীদের হামলায় অন্তত ৫০ সেনা নিহত

মধুপুরে প্রতারণার অভিযোগে বীজ কোম্পানিকে দুই লাখ টাকা

   ২১ জুলাই ২০২৫, ০৭:০৯ পি.এম.
মধুপুরে বীজ কোম্পানিকে দুই লাখ টাকা
মধুপুরে বীজ কোম্পানিকে দুই লাখ টাকা

মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

টাঙ্গাইলের মধুপুরে কৃষি ক্ষেত্রে বীজ নিয়ে প্রতারণার অভিযোগে আয়েশা সিড কোম্পানি নামের এক প্রতিষ্ঠানকে ভ্রাম্যামাণ আদালতের মাধ্যমে দুই লাখ টাকা জরিমানা আদায় করেছে ভোক্তা অধিকারের একটি টিম। 

একই সাথে বাসস্ট্যান্ড এলাকায় বিসমিল্লাহ নামের খাবার হোটেল অস্বাস্থ্যকর পরিবেশ, বাসি খাবার সংরক্ষণ,পরিবেশন ও বাসা বাড়ি ভাইবোন মার্কেটের তায়েব্যা কসমেটিকস স্টোরে অভিযান পরিচালনা করে নকল প্রসাধনী সংরক্ষণ ও বিক্রির অপরাধে যথাক্রমে ২৫ ও ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার(২১ জুলাই) দুপুরে মধুপুর পৌর শহরের ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কের সাথী মোড়ের আয়েশা সিড কোম্পানির মালিক মো. রমজান আলীর বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ জরিমানার আদায় করা হয়। 

এর আগে এ প্রতিষ্ঠানে অভিযান পরিচালনার মাধ্যমে জরিমানা করে সতর্ক করা হয়। সতর্ক না হয়ে আগের মতোই বীজ নিয়ে প্রতারণা করছিল প্রতিষ্ঠানটি।

জানা যায়, আয়েশা সীড কোম্পানির মালিক মো. রমজান আলী দীর্ঘদিন যাবৎ মধুপুর উপজেলার কৃষকদের সাথে নন ব্যান্ডের বীজ ব্যান্ডের বীজের দামে বিক্রি করে আসছে। যে বীজে কখনো আশানুরূপ ফলন বা অঙ্কুরোদগম হয় না। 

লিখিত এমন অভিযোগের ভিত্তিতে ভোক্তা অধিকার কর্তৃপক্ষ উপজেলা প্রশাসনের সহায়তায় মোবাইল কোর্ট পরিচালনা করে। মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে ওই ব্যবসায়ীকে দুই লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। 

মোবাইল কোর্টটি পরিচালনা করেন মধুপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্যাট মো. জুবায়ের হোসেন। এরপর হোটেল ও কসমেটিকসে অভিযান পরিচালিত হয়।

 এ সময় উপস্থিত ছিলেন জেলা বীজ প্রত্যয়ণ কর্মকর্তা মো. আরিফুর রহমান, ভোক্তা অধিকারের সহকারী পরিচালক মো. আসাদুজ্জামান রুমেল ,স্যানেটারি ইন্সপেক্টর শাহিদা আক্তার ও ক্যাব মধুপুর শাখার সভাপতি এস.এম শহীদ, সাধারণ সম্পাদক লিটন সরকার ও মধুপুর থানা পুলিশের একটি টিম।

ভিওডি বাংলা/ এমএইচ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মানিকগঞ্জ সদর উপজেলার নবগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে অতিথির বক্তব্য দেন আফরোজা খানম। ছবি: ভিওডি বাংলা
মানিকগঞ্জে ‘একটি শিশু, একটি গাছ’ কর্মসূচির উদ্বোধন করলেন পর্যটন মন্ত্রী
ভোলার লালমোহনে একটি বসতঘরের খাটের নিচ থেকে উদ্ধার করা হয় জেলেদের জন্য বরাদ্দ ৩৪ বস্তা সরকারি চাল। ছবি: সংগৃহীত
ভোলায় খাটের নিচে মিলল জেলেদের ৩৪ বস্তা সরকারি চাল
ছবি: সংগৃহীত
রাঙামাটির কাপ্তাই হ্রদে বিএনপি নেতা নিখোঁজ