{# Dark-theme overrides for the above-the-fold critical surfaces. Inlined so dark users don't flash a light background while the async dark.css is still loading. #}
  • ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জামায়াতের উত্থান দেশের স্বাধীনতা-সার্বভৌমত্বের জন্য হুমকি: নুর কওমি মাদ্রাসার ‘রেজিস্ট্যান্স ডে’ দাবির কথা প্রধানমন্ত্রীর কাছে তুলবেন ইশরাক মেসিকে থামাতে এবার ভিন্ন পরিকল্পনা স্পেন কোচের ২০২৫ সালে বিএনপির ব্যয় ১৫ কোটি, আয় কত? তেজগাঁও বিভাগের অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৫৮ জন গ্রেপ্তার আ. লীগের প্রার্থিতার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত ইসির: রিজভী মালিতে বিদ্রোহীদের হামলায় অন্তত ৫০ সেনা নিহত বিশ্বকাপ ফাইনালে থাকছেন না ডি মারিয়া, জানালেন কারণ বিপিকেএস লটারির ড্র, পুরস্কার পেল যেসব নম্বর ১৬ বছরেও নির্মাণ হয়নি দ্বিতীয় শোধনাগার, জ্বালানি নিরাপত্তায় বাড়ছে ঝুঁকি

রাঙামাটির কাপ্তাই হ্রদে বিএনপি নেতা নিখোঁজ

নিজস্ব প্রতিবেদক    ১৯ জুলাই ২০২৬, ১২:২৯ পি.এম.
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

রাঙামাটির কাপ্তাই উপজেলার কাপ্তাই ইউনিয়নের ওয়ার্ড বিএনপির সভাপতি মো. মাসুদ (৫০) কাপ্তাই হ্রদে নিখোঁজ হয়েছেন।

শনিবার (১৮ জুলাই) বিলাইছড়ি থেকে কাপ্তাই ফেরার পথে হ্রদের গর্জনটিলা এলাকায় এ ঘটনা ঘটে। নিখোঁজ মো. মাসুদ শিল্প এলাকার বাসিন্দা এবং মৌসুমি ফল ব্যবসায়ী।

স্থানীয় সূত্রে জানা যায়, ব্যবসার কাজ শেষে বিলাইছড়ি ফারুয়া বাজার থেকে নৌপথে বাড়ি ফেরার পথে কাপ্তাই হ্রদে নিখোঁজ হন তিনি। রাইংখিয়ং বাজারসংলগ্ন এলাকায় তার মালামালসহ ইঞ্জিনচালিত নৌকাটি ভাসমান অবস্থায় পাওয়া যায়। 

এ বিষয়ে কাপ্তাই ইউনিয়ন বিএনপির সভাপতি মো. ইউছুপ জানান, খবর পেয়ে নৌবাহিনীকে জানানো হয়। পরে নৌবাহিনীর ডুবুরি দল সন্ধ্যা থেকে কাপ্তাই হ্রদে তল্লাশি অভিযান চালায়। রাত ১১টা পর্যন্ত তার কোনো সন্ধান পাওয়া যায়নি। পরে অভিযান সাময়িকভাবে স্থগিত করা হয়।

কাপ্তাই থানার ওসি শেখ মাহমুদুল হাসান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুলিশ ও নৌবাহিনীর ডুবুরি দল যৌথভাবে উদ্ধার অভিযান চালিয়েছে। তবে এখন পর্যন্ত নিখোঁজ মাসুদের কোনো সন্ধান মেলেনি।

ভিওডি বাংলা/বিন্দু


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মানিকগঞ্জ সদর উপজেলার নবগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে অতিথির বক্তব্য দেন আফরোজা খানম। ছবি: ভিওডি বাংলা
মানিকগঞ্জে ‘একটি শিশু, একটি গাছ’ কর্মসূচির উদ্বোধন করলেন পর্যটন মন্ত্রী
ভোলার লালমোহনে একটি বসতঘরের খাটের নিচ থেকে উদ্ধার করা হয় জেলেদের জন্য বরাদ্দ ৩৪ বস্তা সরকারি চাল। ছবি: সংগৃহীত
ভোলায় খাটের নিচে মিলল জেলেদের ৩৪ বস্তা সরকারি চাল
ছবি: ভিওডি বাংলা
পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে ছুরিকাঘাতে হত্যা