{# Dark-theme overrides for the above-the-fold critical surfaces. Inlined so dark users don't flash a light background while the async dark.css is still loading. #}
  • ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

নেত্রকোনায় নিরাপদ অভিবাসনে সচেতনতা বাড়াতে সেমিনার

নেত্রকোনা প্রতিনিধি    ১৯ জুলাই ২০২৬, ০৩:৪৭ পি.এম.
ছবি: ভিওডি বাংলা
ছবি: ভিওডি বাংলা

নেত্রকোনায় নিরাপদ অভিবাসন ও দক্ষতা উন্নয়ন শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সেমিনারে বক্তারা বলেন, যারা বিদেশ যাবেন, তারা যে দেশে যাবেন, সেই দেশের ভাষা শিখে যাবেন। সেই দেশের আইন কানুন মেনে চলবেন। 

রোববার (১৯ জুলাই) দুপুরে টিটিসি কেন্দ্রে নেত্রকোনা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র এই সেমিনারের আয়োজন করে। 

নেত্রকোনা টিটিসির ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রকৌশলী গিয়াস উদ্দিন আহমদ এর সভাপতিত্বে ইন্সট্রাক্টর সাইদুর রহমানের সঞ্চালনায় সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ সুপার মো. তরিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রেসক্লাবের সম্পাদক মাহবুবুল কিবরিয়া চৌধুরী হেলিম। 

সেমিনারে বক্তব্য রাখেন দৈনিক ইনকিলাব এর জেলা প্রতিনিধি এ কে এম আব্দুল্লাহ ও সৌদি গমনেচ্ছুক মো. মাসুদ প্রমুখ। 

যে বিষয়ে কাজ করতে ইচ্ছুক, সেই বিষয়ে দক্ষ হয়ে গেলে শ্রমের ন্যায্য মূল্য ও মর্যাদা দুটোই পাবেন। দালাল থেকে দুরে থাকবেন। বৈধ পথে রেমিট্যান্স পাঠাবেন। এতে দেশের অর্থনৈতিক চাকা সচল থাকবে।

ভিওডি বাংলা/একে এম এরশাদুল হক জনি/জা 


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মোহাম্মদ মাহবুবের রহমান শামীম। ছবি: সংগৃহীত
চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক হলেন বিএনপি নেতা শামীম
ছবি: ভিওডি বাংলা
মানিকগঞ্জে সেলফি বাস খালে, নিহত ১, আহত ১২
ছবি: সংগৃহীত
গৌরীপুরে গ্রামীণ সড়ক পরিকল্পনায় তথ্য যাচাইকরণ কর্মশালা