• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

বিমান প্রশিক্ষণ কোথায় হবে ভেবে দেখা দরকার : নৌপরিবহন উপদেষ্টা

   ২২ জুলাই ২০২৫, ১২:৪১ পি.এম.
নৌৎপরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন

শ্রম ও কর্মসংস্থান, নৌৎপরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন বলেন, বাংলাদেশ বিমানবাহিনীর উড়োজাহাজ প্রশিক্ষণ কোন কোন এলাকায় হওয়া উচিত তা প্রতিরক্ষা মন্ত্রণালয়কে নতুন করে ভাবতে হবে।

মঙ্গলবার (২২ জুলাই) সকালে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে হতাহতদের অবস্থা জানতে গিয়ে তিনি এ মন্তব্য করেন। 

সোমবার (২১ জুলাই) উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের কাছে বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়। এ ঘটনায় বৈমানিক ফ্লাইট লেফটেন্যান্ট তৌফিক ইসলাম নিহত হন।

ঘনবসতিপূর্ণ এলাকায় প্রশিক্ষণ বিমান চলাচল নিয়ে প্রশ্ন উঠেছে। এ প্রসঙ্গে সাখাওয়াত হোসেন বলেন, ভবিষ্যতে যেন এমন দুর্ঘটনা না ঘটে, সে জন্য প্রতিরক্ষা মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট সংস্থাগুলোকে প্রশিক্ষণের এলাকা ও পদ্ধতি পুনর্বিবেচনা করতে হবে। ঢাকা শহর অত্যন্ত ঘনবসতিপূর্ণ, এটি গুরুত্ব দিয়ে ভাবতে হবে।

তিনি বলেন, পাইলটের ভুল বা কারিগরি ত্রুটির কারণে দুর্ঘটনা ঘটতে পারে। তবে উত্তরার ঘটনায় বিস্তারিত তথ্য ব্ল্যাকবক্স উদ্ধার না হওয়া পর্যন্ত জানা সম্ভব নয়। তিনি জানান, প্রশিক্ষণে ব্যবহৃত বিমানগুলো পুরনো হলেও এর যন্ত্রাংশ আপডেট রাখা হয়।

উপদেষ্টা বলেন, বার্ন ইনস্টিটিউটে ইতিমধ্যে ১০ জনের মৃত্যু হয়েছে। অনেকের গুরুতর জখম রয়েছে, যাদের দীর্ঘমেয়াদি চিকিৎসা প্রয়োজন। সিঙ্গাপুর থেকে বিশেষজ্ঞদল আসছে, প্রয়োজনে কিছু রোগীকে সেখানে নেওয়া হবে। সরকার আহতদের সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করবে বলে তিনি জানান।


ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শ্রীলঙ্কায় সার্কের সিভিওদের সভা শুরু
শ্রীলঙ্কায় সার্কের সিভিওদের সভা শুরু
এসএসএফের পিস্তল দিয়ে নিশানা পরীক্ষা করলেন প্রধানমন্ত্রী
এসএসএফের পিস্তল দিয়ে নিশানা পরীক্ষা করলেন প্রধানমন্ত্রী
বাংলাদেশি সমর্থকদের নিয়ে বিশেষ ভ্লগ বানাবে আর্জেন্টিনা
বাংলাদেশি সমর্থকদের নিয়ে বিশেষ ভ্লগ বানাবে আর্জেন্টিনা