{# Dark-theme overrides for the above-the-fold critical surfaces. Inlined so dark users don't flash a light background while the async dark.css is still loading. #}
  • ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
ফাইনালের ১ দিন আগে দুধ দিয়ে গোসল করে আর্জেনটিনায় যোগ দিলেন দুই ব্রাজিল সমর্থক গণভোট ব্যর্থ হলে সরকারও ব্যর্থ হয়ে যাবে: শফিকুর রহমান মালয়েশিয়ায় ৬ বাংলাদেশি গ্রেপ্তার, ৩১ পাসপোর্ট জব্দ তত্ত্বাবধায়ক সরকারের পুরোনো ফর্মুলা চলবে না: আখতার হোসেন ঠাকুরগাঁও-পঞ্চগড়ের বিএনপি নেতাদের সঙ্গে তারেক রহমানের বৈঠক জাতীয় এআই নীতি প্রণয়ন করছে বাংলাদেশ: আইসিটি মন্ত্রী বার্ন ইনস্টিটিউটে দীপুর দাপট, নেপথ্যে পরিচালক নাসির উদ্দীন ট্রাফিক আইন লঙ্ঘনে গত দুইদিনে ডিএমপির ৩৫১২ মামলা বন্যার্ত কৃষকদের বীজ বিতরণে অনিয়ম সহ্য করা হবে না: কৃষিমন্ত্রী মেধার সঙ্গে দেশপ্রেমের সমন্বয় ঘটাতে হবে: ডিএসসিসি প্রশাসক

জাবিতে জুলাই গণঅভ‍্যুত্থান উদযাপনে ছয়দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান

   ২৩ জুলাই ২০২৫, ০৭:০৫ পি.এম.
জাবিতে জুলাই গণঅভ‍্যুত্থান উদযাপনে ছয়দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান

জুলাই গণঅভ্যুত্থানের ঐতিহাসিক প্রেক্ষাপটকে কেন্দ্র করে স্বৈরাচার হাসিনার পতনের স্মৃতি ধারণ ও লালনের নিমিত্ত্বে ছয়দিনব্যাপী বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। 

বুধবার (২৩ জুলাই) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ার শিক্ষক লাউঞ্জে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে অনুষ্ঠানসূচী তুলে ধরেন জুলাই–২০২৪,এর গণঅভ‍্যুত্থানের স্মৃতি ধারন সাংস্কৃতিক কমিটির আহবায়ক অধ‍্যাপক মোহাম্মদ জামাল উদ্দীন । 

অনুষ্ঠানসূচী থেকে জানা যায়,মুক্তমঞ্চে আয়োজিত এ অনুষ্ঠান ২৮ শে জুলাই থেকে শুরু হয়ে চলবে ২ আগস্ট ২০২৫ পর্যন্ত। ‘জুলাই গাথা’ শিরোনামে উদযাপিত প্রতিদিন সন্ধ্যায় অনুষ্ঠিতব্য এই আয়োজনে বিশ্ববিদ্যালয়ের ক্রিয়াশীল সাংস্কৃতিক সংগঠন সমুহের পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আগত সাংস্কৃতিক সংগঠনসমূহ বিভিন্ন ধরনের সঙ্গীত, আবৃত্তি, নাটক ও নৃত্য পরিবেশন করবেন।

আগামী ২৮ জুলাই সন্ধ্যা ৭:৩০টায় ‘বটতলা বিতর্ক’ দিয়ে অনুষ্ঠান সূচনা করবে বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক সংগঠন জুডো (JUDO)। পরদিন ২৯ জুলাই সন্ধ্যায় শুরু হবে প্রীতি বিতর্ক ও সাংস্কৃতিক পরিবেশনা। অংশ নেবে ঢাকা বিশ্ববিদ্যালয় মাইম এ‍্যকশন , জাবি সিনে সোসাইটি এবং জাবি ইউনিভার্সিটি ড্যান্স ক্লাব। পরিবেশিত হবে মূকাভিনয়, ডকুমেন্টারি ও নৃত্য।

৩০ জুলাই অনুষ্ঠিত হবে প্যানেল আলোচনা, ডকুমেন্টারি, কবিতা এবং আদিবাসী গানের পরিবেশনা। একইদিন প্রামাণ্যচিত্র উপস্থাপন করবে রেড জুলাই। ৩১ জুলাই নাট্যচর্চা ও সংগীতনির্ভর দিন হিসেবে চিহ্নিত করা হয়েছে। এদিন মঞ্চস্থ হবে ‘নারকীয় পুনর্জীবন’ নাটক, নৃত্যনাট্য ‘চেকমেট’, কবিতা ও গান পরিবেশন করবেন শিক্ষার্থীরা।

 ১ আগস্ট নাটক, গান, কবিতা, কাওয়ালি, র‍্যাপসহ থাকবে দিনব্যাপী পরিবেশনা। "জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থিয়েটার" মঞ্চস্থ করবে নাটক , 'জহির রায়হান চলচ্চিত্র সংসদ" উপস্থাপন করবে প্রামাণ্যচিত্র। এ ছাড়াও অংশ নেবে অন্তর্যাত্রা, থার্মোকল সহ অন্যান্য সাংস্কৃতিক সংগঠন।

বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, সকল শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও আগ্রহী নাগরিকদের জন্য অনুষ্ঠানটি উন্মুক্ত থাকবে।

ভিওডি বাংলা/ এমএইচ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
মধ্যরাতে জবি শিক্ষার্থীদের ওপর পুলিশের লাঠিচার্জ
ছবি: সংগৃহীত
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ৫ অনুষদে ডিন নিয়োগ
ছবি: সংগৃহীত
সরকার উৎখাতের পরিকল্পনার অভিযোগে শিক্ষক বরখাস্ত