{# Dark-theme overrides for the above-the-fold critical surfaces. Inlined so dark users don't flash a light background while the async dark.css is still loading. #}
  • ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
ফাইনালের ১ দিন আগে দুধ দিয়ে গোসল করে আর্জেনটিনায় যোগ দিলেন দুই ব্রাজিল সমর্থক গণভোট ব্যর্থ হলে সরকারও ব্যর্থ হয়ে যাবে: শফিকুর রহমান মালয়েশিয়ায় ৬ বাংলাদেশি গ্রেপ্তার, ৩১ পাসপোর্ট জব্দ তত্ত্বাবধায়ক সরকারের পুরোনো ফর্মুলা চলবে না: আখতার হোসেন ঠাকুরগাঁও-পঞ্চগড়ের বিএনপি নেতাদের সঙ্গে তারেক রহমানের বৈঠক জাতীয় এআই নীতি প্রণয়ন করছে বাংলাদেশ: আইসিটি মন্ত্রী বার্ন ইনস্টিটিউটে দীপুর দাপট, নেপথ্যে পরিচালক নাসির উদ্দীন ট্রাফিক আইন লঙ্ঘনে গত দুইদিনে ডিএমপির ৩৫১২ মামলা বন্যার্ত কৃষকদের বীজ বিতরণে অনিয়ম সহ্য করা হবে না: কৃষিমন্ত্রী মেধার সঙ্গে দেশপ্রেমের সমন্বয় ঘটাতে হবে: ডিএসসিসি প্রশাসক

মাইলস্টোন বিমান দুর্ঘটনা

বার্ন ইনস্টিটিউটে ১১ জনের মৃত্যু, চিকিৎসাধীন ৪৪

নিজস্ব প্রতিবেদক    ২৩ জুলাই ২০২৫, ০৭:৩৪ পি.এম.
ডা. নাসির উদ্দিন। সংগৃহীত ছবি
ডা. নাসির উদ্দিন। সংগৃহীত ছবি

রাজধানীর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন ১১ জনের মৃত্যু হয়েছে। আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন আরও আটজন। বর্তমানে সেখানে ৪৪ জন রোগী চিকিৎসা নিচ্ছেন।

বুধবার (২৩ জুলাই) দুপুরে দগ্ধদের চিকিৎসা নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ইনস্টিটিউটের পরিচালক ডা. নাসির উদ্দিন।

তিনি বলেন, এখন পর্যন্ত আমাদের ইনস্টিটিউটে আনা ১১ জন মারা গেছেন। ক্রিটিকাল অবস্থায় আছেন ৮ জন, সিভিয়ার কেস ১৩টি এবং ইন্টারমিডিয়েট ২৩ জন। সবাই সরকারের খরচে চিকিৎসা নিচ্ছেন। ওষুধ ও রক্তের কোনো সংকট নেই।

চিকিৎসায় সিঙ্গাপুরের বিশেষজ্ঞদের পরামর্শ নেওয়া হচ্ছে জানিয়ে ডা. নাসির বলেন, আমাদের চিকিৎসা প্রটোকল তাদের সঙ্গে শেয়ার করা হয়েছে। তারা কিছু সিদ্ধান্ত দিয়েছেন, যেগুলো চিকিৎসায় আমরা একীভূত করছি। আমাদের বিশেষজ্ঞ প্যানেলের সঙ্গেও তারা কথা বলেছেন।

তিনি আরও জানান, ভারত, আমেরিকা, চীনসহ বিভিন্ন দেশে থাকা প্রবাসী চিকিৎসকরা নানা উপায়ে সহায়তার আগ্রহ জানিয়েছেন। আমরা যে প্রটোকল অনুসরণ করছি, সেটিই এখন সবচেয়ে উপযুক্ত মনে করছি। তবে যেকোনো ভালো পরামর্শ অবশ্যই গ্রহণ করা হবে।

সোমবার (২১ জুলাই) দুপুর ১টা ১৮ মিনিটে দিয়াবাড়ির মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ক্যাম্পাসে বিমানবাহিনীর এফটি-৭ বিজিআই মডেলের একটি প্রশিক্ষণ বিমান আছড়ে পড়ে। উড্ডয়নের মাত্র ১২ মিনিট পরই দুর্ঘটনাটি ঘটে। এককভাবে ফ্লাইট পরিচালনাকারী লেফটেন্যান্ট তৌকির অল্প সময়ের মধ্যেই নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন, আর সঙ্গে সঙ্গে বিমানটিতে আগুন ধরে যায়।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের তথ্যমতে, এ ঘটনায় এখন পর্যন্ত ৩২ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আহত হয়ে বিভিন্ন হাসপাতালে ১৫০ জনের অধিক চিকিৎসাধীন রয়েছেন।

ভিওডি বাংলা/ আরিফ  


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
বন্যার্ত কৃষকদের বীজ বিতরণে অনিয়ম সহ্য করা হবে না: কৃষিমন্ত্রী
মির্জা ফখরুল ইসলাম আলমগীর
বাংলাদেশ-চীন সম্পর্ক বহুমাত্রিক: স্থানীয় সরকারমন্ত্রী
প্রধানমন্ত্রীর কার্যালয়ের চামেলী হলে অনুষ্ঠিত বৈঠক
প্রবাসী কার্ডে ১০ সুবিধা, কার্যক্রম শুরু আগস্টে