• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি পর্তুগালের ড্রতে র‍্যাঙ্কিংয়ে বড় পরিবর্তন, লাভে ব্রাজিল

আবরার হত্যার বিচার ত্বরান্বিতে প্রধান উপদেষ্টার আশ্বাস

নিজস্ব প্রতিবেদক    ২৪ জুলাই ২০২৫, ০৭:৫৩ পি.এম.
প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন আবরার ফাহাদের বাবা, মামা, ভাই। সংগৃহীত ছবি

চব্বিশে জুলাই ছাত্র-শ্রমিক-জনতার গণঅভ্যুত্থানের আগে ১৫ বছরে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলোর সন্ত্রাসী হামলা এবং তৎকালীন সরকারের নির্দেশে রাষ্ট্রীয় বাহিনী কর্তৃক সংঘটিত হত্যাকাণ্ডগুলোর তালিকা প্রস্তুত ও তদন্তের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

বৃহস্পতিবার (২৪ জুলাই) বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদের বাবা মোহাম্মদ বরকত উল্লাহ, ছোট ভাই আবরার ফাইয়াজ ও মামা মো. মোফাজ্জল হোসেন।

সাক্ষাতে শহীদ আবরারের পরিবার বলেন, চব্বিশের জুলাইয়ের গণঅভ্যুত্থানের আগে ক্ষমতাসীন দলের সন্ত্রাসীদের হাতে যারা নিহত হয়েছেন, তাদের তালিকা তৈরি করে প্রতিটি ঘটনার নিরপেক্ষ তদন্ত নিশ্চিত করা হোক। একই সঙ্গে আবরার হত্যা মামলার বিচার দ্রুত শেষ করতে সরকারের হস্তক্ষেপ চান বরকত উল্লাহ।

তিনি বলেন, “দেশের স্বার্থে কথা বলায় আমার ছেলেকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। এখনো তার মা কাঁদে। যেন আর কোনো মায়ের বুক খালি না হয়।”

এসময় কুষ্টিয়ার গড়াই নদীর ওপর একটি সেতু নির্মাণে উদ্যোগ নিতে অনুরোধ জানান তিনি। তার ভাষায়, “সেতু না থাকায় ৩০ হাজার মানুষ দুর্ভোগে।”

আবরারের ছোট ভাই আবরার ফাইয়াজ দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে শিক্ষার্থীবান্ধব করার দাবি তুলে ধরেন। তিনি বলেন, “ল্যাব, সরঞ্জাম, নিরাপত্তা—সবকিছুর সংকট রয়েছে। র‍্যাগিং বন্ধেও কঠোর ব্যবস্থা জরুরি।”

প্রধান উপদেষ্টা বলেন, “আবরারকে পিটিয়ে হত্যার ঘটনায় জাতি স্তব্ধ হয়েছিল। এ হত্যার বিচার হবেই। পাশাপাশি, অতীতের সকল রাজনৈতিক সহিংসতা ও রাষ্ট্রীয় বাহিনীর মাধ্যমে সংঘটিত হত্যাকাণ্ডের তদন্ত প্রক্রিয়াও চলছে।”

বিওডি বাংলা/ আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
অসহায় রোগীদের জন্য ২০ কোটি টাকা অতিরিক্ত বরাদ্দ
অসহায় রোগীদের জন্য ২০ কোটি টাকা অতিরিক্ত বরাদ্দ
রাজউক-রিহ্যাব উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত
রাজউক-রিহ্যাব উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত
দেশে বনভূমি ২৩ লাখ হেক্টর: পরিবেশমন্ত্রী
দেশে বনভূমি ২৩ লাখ হেক্টর: পরিবেশমন্ত্রী