• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
সংসদে কোনো ঋণখেলাপি নেই: স্বরাষ্ট্রমন্ত্রী শেষ ২৩ মিনিটে ৫ গোল, বসনিয়াকে ৪-১ গোলে হারাল সুইজারল্যান্ড জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের

জাবিতে উচ্চশিক্ষা বিষয়ক “Higher Study 360˚ শীর্ষক সেমিনার

   ২৬ জুলাই ২০২৫, ১২:১৬ পি.এম.

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) বিদেশে উচ্চশিক্ষা নিয়ে দিনব্যাপী অনুপ্রেরণামূলক সেমিনার “Higher Study 360˚–2025” অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৫ জুলাই) বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনের সেমিনার কক্ষে হায়ার স্টাডি ক্লাব (JUHSC)-এর আয়োজনে বিভিন্ন বিভাগের প্রায় ৩০০ শিক্ষার্থীর অংশগ্রহণের মধ্যে দিয়ে সেমিনারটি অনুষ্ঠিত হয়েছে।

সেমিনারের বিভিন্ন পর্বে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা উচ্চশিক্ষা সম্পর্কিত গুরুত্বপূর্ণ অভিজ্ঞতা ও তথ্য শেয়ার করেন। ইরাসমাস মুন্ডাস ও কমনওয়েলথ স্কলারশিপের আবেদন প্রক্রিয়া, প্রস্তুতি এবং বাস্তব অভিজ্ঞতা নিয়ে ছিল প্রাণবন্ত আলোচনা। Education USA-এর পক্ষ থেকে সোহেল ইকবাল ‘Application Process’ ও ‘Statement of Purpose’ (SoP) লেখার কৌশল নিয়ে বিশদ আলোচনা করেন। এ ছাড়া, আন্তর্জাতিক ভাষা পরীক্ষায় প্রস্তুতির জন্য IDP Bangladesh-এর পক্ষ থেকে ছিল একটি দক্ষতা ভিত্তিক ‘IELTS Masterclass’ সেশন।

অনুষ্ঠানের উল্লেখযোগ্য অংশ ছিল বিদেশে উচ্চশিক্ষার সুযোগ পাওয়া বিশ্ববিদ্যালয়ের প্রায় ২৫ জন শিক্ষার্থীকে আনুষ্ঠানিক সংবর্ধনা প্রদান। এতে তাঁদের অভিজ্ঞতা, অধ্যবসায় ও ভবিষ্যৎ পরিকল্পনা নতুনদের জন্য দৃষ্টান্ত হিসেবে তুলে ধরা হয়।

অনুষ্ঠানে ক্লাবের বর্তমান প্রেসিডেন্ট মোঃ শাহিদুজ্জামান সরকার শাওন বলেন, “উচ্চশিক্ষার পথে সবচেয়ে বড় বাধা হলো স্বপ্ন দেখতে ভয় পাওয়া ও প্রয়োজনীয় তথ্যের ঘাটতি। এই আয়োজন একদিকে যেমন শিক্ষার্থীদের স্বপ্ন দেখায়, তেমনি তাদের হাতে বাস্তবিক গাইডলাইন তুলে দেয়। প্রতিবছর জাবি থেকে উচ্চশিক্ষায় যাওয়ার হার বাড়ছে, আর সেই সফলতার পেছনে হায়ার স্টাডি ক্লাব নিরলসভাবে কাজ করে যাচ্ছে।”

সেমিনারের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. এ. কে. এম রাশিদুল আলম। বিশেষ অতিথি ছিলেন ক্লাবের প্রধান উপদেষ্টা ও একাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের সহকারী অধ্যাপক মেহেদী হাসান দীপু এবং ক্লাবের কো-ফাউন্ডার আবু সায়েম রিমন।

“Higher Study 360˚–2025” আয়োজনে মিডিয়া পার্টনার হিসেবে ছিলো দ্য বিজনেস স্ট্যান্ডার্ড, যমুনা টেলিভিশন, এনটিভি অনলাইন, দৈনিক কালবেলা। নলেজ পার্টনার হিসেবে যুক্ত ছিলো EducationUSA এবং IDP Bangladesh।

উল্লেখ্য, হায়ার স্টাডি ক্লাব প্রতিষ্ঠার পর থেকেই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিদেশে উচ্চশিক্ষার প্রস্তুতি, স্কলারশিপ ও বিশ্ববিদ্যালয় নির্বাচনে পরামর্শ ও সহযোগিতা দিয়ে আসছে। ক্লাবের আয়োজনে প্রতি বছর অনুষ্ঠিত হয় বিভিন্ন সেমিনার, GRE ও IELTS প্রস্তুতির সেশন, এবং স্কলারশিপ বিষয়ক ওয়ার্কশপ—যা শিক্ষার্থীদের বিদেশে উচ্চশিক্ষার পথ সহজ ও সুনির্দিষ্ট করতে বিশেষ ভূমিকা রাখছে।

ভিওডি বাংলা/আমির ফয়সাল /এম 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
প্রকৌশল শিক্ষায় নৈতিকতা ও দক্ষতার সমন্বয় জরুরি: ইউজিসি চেয়ারম্যান
প্রকৌশল শিক্ষায় নৈতিকতা ও দক্ষতার সমন্বয় জরুরি: ইউজিসি চেয়ারম্যান
কুবিতে আর্জেন্টিনা সমর্থকদের আনন্দ মিছিল ও উল্লাস
কুবিতে আর্জেন্টিনা সমর্থকদের আনন্দ মিছিল ও উল্লাস
স্টাডি ট্যুরে অস্ট্রেলিয়া যাচ্ছেন রাবি উপাচার্য
স্টাডি ট্যুরে অস্ট্রেলিয়া যাচ্ছেন রাবি উপাচার্য