• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
সংসদে কোনো ঋণখেলাপি নেই: স্বরাষ্ট্রমন্ত্রী শেষ ২৩ মিনিটে ৫ গোল, বসনিয়াকে ৪-১ গোলে হারাল সুইজারল্যান্ড জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের

ময়মনসিংহ

বাকৃবির উদ্যোগে গবাদিপশুর চিকিৎসা ও টিকাদান কর্মসূচি অনুষ্ঠিত

   ২৭ জুলাই ২০২৫, ০৭:৪২ পি.এম.

বাকৃবি প্রতিনিধি:

ময়মনসিংহ সদরের সাথিয়াপাড়ায় অনুষ্ঠিত হয়েছে "গবাদিপশুর প্রাথমিক চিকিৎসা, প্রতিকার এবং টিকাদান কর্মসূচি-২০২৫" । 

রোববার (২৭ জুলাই) দিনব্যাপী বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় সম্প্রসারণ কেন্দ্র (বাউএক) এর সার্বিক ব্যবস্থাপনায় এবং বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি টিচিং হাসপাতাল ও মাইক্রোবায়োলজি এন্ড হাইজিন বিভাগের যৌথ সহযোগিতায় ওই কর্মসূচির আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ভেটেরিনারি অনুষদের ডিন ও সিন্ডিকেট সদস্য অধ্যাপক ড. মোঃ বাহানুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাকৃবির ভেটেরিনারি টিচিং হাসপাতালের পরিচালক অধ্যাপক ড. এ. কে. এম. আনিসুর রহমান এবং মাইক্রোবায়োলজি এন্ড হাইজিন বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. কে.এইচ.এম. নাজমুল হুসাইন নাজির।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় সম্প্রসারণ কেন্দ্রের (বাউএক) পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ নাছির উদ্দিন। এই কর্মসূচির আওতায় স্থানীয় খামারিদের গবাদিপশুকে প্রাথমিক চিকিৎসা, বিভিন্ন রোগ প্রতিকারের পরামর্শ এবং প্রয়োজনীয় টিকা প্রদান করা হয়।

প্রধান অতিথির অধ্যাপক ড. মোঃ বাহানুর রহমান বলেন, গবাদিপশু বাংলাদেশের গ্রামীণ অর্থনীতির চালিকাশক্তি। একজন খামারির স্বপ্ন, জীবিকা ও সম্ভাবনা অনেকাংশেই নির্ভর করে তার পশুর স্বাস্থ্যের ওপর। কিন্তু তথ্য ও সেবা অভাবের কারণে অনেক সময় প্রাথমিক পর্যায়েই রোগ শনাক্ত না হওয়ায় পশুর মৃত্যু ঘটে বা উৎপাদন কমে যায়। আমরা চাই, এ অবস্থা বদলাতে। তাই আমাদের বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি টিচিং হাসপাতাল এবং মাইক্রোবায়োলজি এন্ড হাইজিন বিভাগ মিলে আজকে আপনাদের দোরগোড়ায় এসেছে।

তিনি আরও বলেন, আমরা শুধু চিকিৎসা দিতে আসিনি, আমরা এসেছি জ্ঞান, সচেতনতা ও আস্থার সেতুবন্ধ গড়তে। আজকে যেসব খামারি ও পশুপ্রেমী ভাই-বোনরা এখানে এসেছেন, তাদের জানাই আন্তরিক ধন্যবাদ। আপনাদের অংশগ্রহণই প্রমাণ করে, আপনারা সচেতন হচ্ছেন, আগ্রহী হচ্ছেন।

ভিওডি বাংলা/আরাফাত হোসাইন/এম 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
প্রকৌশল শিক্ষায় নৈতিকতা ও দক্ষতার সমন্বয় জরুরি: ইউজিসি চেয়ারম্যান
প্রকৌশল শিক্ষায় নৈতিকতা ও দক্ষতার সমন্বয় জরুরি: ইউজিসি চেয়ারম্যান
কুবিতে আর্জেন্টিনা সমর্থকদের আনন্দ মিছিল ও উল্লাস
কুবিতে আর্জেন্টিনা সমর্থকদের আনন্দ মিছিল ও উল্লাস
স্টাডি ট্যুরে অস্ট্রেলিয়া যাচ্ছেন রাবি উপাচার্য
স্টাডি ট্যুরে অস্ট্রেলিয়া যাচ্ছেন রাবি উপাচার্য