• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি পর্তুগালের ড্রতে র‍্যাঙ্কিংয়ে বড় পরিবর্তন, লাভে ব্রাজিল

আসিয়ানে যোগে মালয়েশিয়ার সমর্থন চাইল বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক    ২৭ জুলাই ২০২৫, ০৮:৫৮ পি.এম.
বৈঠকে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও নুরুল ইজ্জাহ আনোয়ার। সংগৃহীত ছবি

রোববার (২৭ জুলাই) বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় মালয়েশিয়ার পিপলস জাস্টিস পার্টির ভাইস প্রেসিডেন্ট ও দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের কন্যা নুরুল ইজ্জাহ আনোয়ারের সঙ্গে বৈঠকে বাংলাদেশের আসিয়ানে অংশীদার হওয়ার প্রত্যাশার কথা জানান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা।

বৈঠকে প্রধান উপদেষ্টা বলেন, “আমরা আসিয়ানের অংশ হতে চাই এবং এজন্য আমাদের মালয়েশিয়ার সমর্থন প্রয়োজন। বাংলাদেশ ২০২০ সালে আসিয়ানের সেক্টরাল ডায়ালগ পার্টনার হওয়ার জন্য আবেদন করেছে।”

তিনি আশা প্রকাশ করেন, আসিয়ানের বর্তমান সভাপতি দেশ হিসেবে মালয়েশিয়া বাংলাদেশের আবেদন বাস্তবায়নে সক্রিয় ভূমিকা রাখবে। তিনি বলেন, “আমরা বিশ্বাস করি, সেক্টরাল অংশীদারত্বের মাধ্যমে বাংলাদেশ ভবিষ্যতে আসিয়ানের পূর্ণ সদস্যপদ অর্জনেও অগ্রসর হবে।”

বৈঠকে নুরুল ইজ্জাহ ঢাকার মাইলস্টোন স্কুলে সাম্প্রতিক যুদ্ধবিমান দুর্ঘটনায় হতাহতদের প্রতি গভীর শোক ও সহানুভূতি প্রকাশ করেন।

এ বিষয়ে প্রধান উপদেষ্টা বলেন, “এটি আমাদের দেশের জন্য অত্যন্ত দুঃখজনক একটি ঘটনা। আমরা অনেক মূল্যবান প্রাণ হারিয়েছি।”

সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তন ও চলমান সংস্কার প্রক্রিয়ার কথাও তুলে ধরেন প্রধান উপদেষ্টা। তিনি বলেন, “আমরা একটি বড় রকমের সংস্কার প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছি। আমাদের ছাত্ররা বুকের রক্ত দিয়ে ফ্যাসিবাদী হাসিনার শাসনের অবসান ঘটিয়েছে। এটি যুব-নেতৃত্বাধীন আন্দোলন হিসেবে শুরু হলেও পরে সব শ্রেণির মানুষ এতে যোগ দিয়েছে।”

এ সময় তিনি নুরুল ইজ্জাহকে তার রাজনৈতিক দলের সহ-সভাপতি নির্বাচিত হওয়ায় শুভেচ্ছা জানান।

বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, “এশিয়া দ্রুত বাড়ছে, কিন্তু বাংলাদেশে রয়েছে বিশাল তরুণ জনগোষ্ঠী। আমাদের প্রায় অর্ধেক জনগণের বয়স ২৭ বছরের নিচে। এখানেই শিল্প স্থাপন করুন, এখান থেকে পণ্য রপ্তানি করুন—এতে আমাদের উভয় দেশের অর্থনীতি লাভবান হবে।”

বৈঠকে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত লুৎফে সিদ্দিকী এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের সিনিয়র সচিব ও এসডিজি সমন্বয়কারী লামিয়া মোর্শেদ।

ভিওডি বাংলা/ আরিফ

 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
অসহায় রোগীদের জন্য ২০ কোটি টাকা অতিরিক্ত বরাদ্দ
অসহায় রোগীদের জন্য ২০ কোটি টাকা অতিরিক্ত বরাদ্দ
রাজউক-রিহ্যাব উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত
রাজউক-রিহ্যাব উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত
দেশে বনভূমি ২৩ লাখ হেক্টর: পরিবেশমন্ত্রী
দেশে বনভূমি ২৩ লাখ হেক্টর: পরিবেশমন্ত্রী