• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি পর্তুগালের ড্রতে র‍্যাঙ্কিংয়ে বড় পরিবর্তন, লাভে ব্রাজিল

চিকিৎসকরা জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম নায়ক: প্রধান উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক    ২৮ জুলাই ২০২৫, ১২:১৭ পি.এম.
প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস। ছবি : সংগৃহীত

২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের সময় আহতদের সেবায় নিয়োজিত চিকিৎসকদের ‘বিপ্লবের নায়ক’ আখ্যা দিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেছেন, চিকিৎসকেরা শুধু পেশাদার নন—তাঁরা জাতির বিবেক, সাহস ও মানবতার প্রতীক।

সোমবার (২৮ জুলাই) রাজধানীর শহীদ আবু সাঈদ কনভেনশন সেন্টারে জুলাই স্মরণ আয়োজনে এক ভিডিও বার্তায় এসব কথা বলেন ইউনূস। এতে অংশ নিয়েছিলেন আন্দোলনের সময় আহতদের সেবা দেওয়া চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা।

বার্তার শুরুতেই তিনি মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে ভয়াবহ বিমান দুর্ঘটনায় নিহতদের প্রতি শোক জানান এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন।

গণঅভ্যুত্থানের সময়কার রাষ্ট্রীয় নিপীড়নের প্রসঙ্গে ইউনূস বলেন, –ফ্যাসিবাদী সরকার শুধু গুলি চালিয়ে থেমে থাকেনি, তারা সর্বোচ্চ চেষ্টা করেছে যেন কেউ চিকিৎসাও না পায়।– অথচ সেসময় অনেক চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী নিরবচ্ছিন্নভাবে আহতদের সেবা দিয়েছেন—নিজেদের জীবনের ঝুঁকি নিয়েও পিছু হটেননি।

তিনি জানান, কেউ কেউ গোপনে চিকিৎসা দিয়েছেন, নাম-পরিচয় না লিখে, কেউ আবার গ্যারেজ বা বাসায় অস্থায়ী চিকিৎসাকেন্দ্র গড়ে তোলেন। অনেকে নিজের টাকায় ওষুধ ও যন্ত্রপাতি সংগ্রহ করেছেন, প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে রক্তেরও ব্যবস্থা করেছেন।

প্রফেসর ইউনূস বলেন, –এই চিকিৎসকদের ভূমিকা কোনও যুদ্ধে সম্মুখসারির চিকিৎসকদের চেয়েও বেশি সাহসিকতার উদাহরণ। আপনাদের অবদান জাতি কোনোদিন ভুলবে না।

ভিওডি বাংলা/ডিআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
অসহায় রোগীদের জন্য ২০ কোটি টাকা অতিরিক্ত বরাদ্দ
অসহায় রোগীদের জন্য ২০ কোটি টাকা অতিরিক্ত বরাদ্দ
রাজউক-রিহ্যাব উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত
রাজউক-রিহ্যাব উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত
দেশে বনভূমি ২৩ লাখ হেক্টর: পরিবেশমন্ত্রী
দেশে বনভূমি ২৩ লাখ হেক্টর: পরিবেশমন্ত্রী