• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি পর্তুগালের ড্রতে র‍্যাঙ্কিংয়ে বড় পরিবর্তন, লাভে ব্রাজিল

নির্বাচনের জন্য সেপ্টেম্বর থেকে শুরু হবে পুলিশ প্রশিক্ষণ

নিজস্ব প্রতিবেদক    ২৮ জুলাই ২০২৫, ০৩:৫১ পি.এম.
বক্তব্য রাখছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। ছবি : সংগৃহীত

আসন্ন জাতীয় নির্বাচন সামনে রেখে সেপ্টেম্বর থেকে দেড় লাখ পুলিশ সদস্যকে ভোটসংক্রান্ত প্রশিক্ষণ দেওয়া হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। এ ছাড়া নির্বাচনে সেনাবাহিনীর ৬০ হাজার সদস্য দায়িত্ব পালন করবেন।

সোমবার (২৮ জুলাই) দুপুরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এই তথ্য জানান।

তিনি বলেন, ‌–প্রধান উপদেষ্টা পুলিশ ও সেনাবাহিনীর মধ্যে সমন্বয় বাড়ানোর নির্দেশ দিয়েছেন। নির্বাচন ঘিরে আইনশৃঙ্খলা রক্ষায় সেপ্টেম্বর থেকে দেড় লাখ পুলিশ সদস্যকে প্রশিক্ষণ দেওয়া হবে। একইসঙ্গে নির্বাচনে সেনাবাহিনীর ৬০ হাজার সদস্য মাঠে থাকবে।

এর আগে একইদিন সকালে রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় নির্বাচনকে ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রস্তুতি নিয়ে বৈঠক করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

বৈঠকে স্বরাষ্ট্র উপদেষ্টাসহ বিভিন্ন বাহিনীর শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এতে আইনশৃঙ্খলা রক্ষায় করণীয় ও নিরাপত্তা ব্যবস্থার প্রস্তুতি পর্যালোচনা করা হয়। প্রধান উপদেষ্টা নির্বাচন অবাধ ও নিরপেক্ষ করতে বাহিনীসমূহকে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।

এদিকে, চলতি সপ্তাহেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন প্রধান উপদেষ্টা। গত শনিবার তৃতীয় দফায় রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনায় তিনি এ মন্তব্য করেন। তবে বৈঠকের পর সরকারি বিবৃতিতে এ বিষয়ে কিছু না থাকায় রাজনৈতিক অঙ্গনে মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে।

বিএনপি বলছে, তারিখ নির্ধারণ সংক্রান্ত আলোচনা নির্বাচন কমিশনের মাধ্যমেই হওয়া উচিত। অন্যদিকে জামায়াতে ইসলামীর দাবি, প্রধান উপদেষ্টা সরাসরি কোনো তারিখের কথা বলেননি। এনসিপি জানিয়েছে, সব রাজনৈতিক দলের সঙ্গে আলোচনার ভিত্তিতেই তারিখ নির্ধারণ হওয়া উচিত।

ভিওডি বাংলা/ডিআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
অসহায় রোগীদের জন্য ২০ কোটি টাকা অতিরিক্ত বরাদ্দ
অসহায় রোগীদের জন্য ২০ কোটি টাকা অতিরিক্ত বরাদ্দ
রাজউক-রিহ্যাব উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত
রাজউক-রিহ্যাব উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত
দেশে বনভূমি ২৩ লাখ হেক্টর: পরিবেশমন্ত্রী
দেশে বনভূমি ২৩ লাখ হেক্টর: পরিবেশমন্ত্রী