• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুইজনকে কুপিয়ে হত্যা মহিলা বন্দি পালানোর ঘটনায় ৭ কারাকর্মী বরখাস্ত যুক্তরাষ্ট্রের হামলায় ইরানে নিহত ৩৮, আহত ৪ শতাধিক কাশ্মীরে বিক্ষোভে হতাহত, নিরপেক্ষ তদন্ত চায় জাতিসংঘ কিংবদন্তি স্যার গারফিল্ড সোবার্স আর নেই, শোকস্তব্ধ ক্রিকেট বিশ্ব বাহরাইনে মার্কিন ড্রোন ডিপো ও এআই কেন্দ্র ধ্বংস, দাবি আইআরজিসির ফাইনালে চিরচেনা জার্সিতেই লড়বে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা মহেশখালীর দুর্গম পাহাড়ে অস্ত্র তৈরির আস্তানায় অভিযান, গ্রেপ্তার সশস্ত্র গোষ্ঠীর প্রধান ফাইনালে নতুন ইতিহাস গড়ার অপেক্ষায় ফুটবল জাদুকর মেসি ইরানে ফের যুক্তরাষ্ট্রের হামলা, বাড়ছে উত্তেজনা

ইবি শিক্ষার্থী মারুফকে সংবর্ধনা

ইউনিভার্সিটি অব হিউস্টনে পিএইচডি'র সুযোগ

   ২৮ জুলাই ২০২৫, ০৮:৪৪ পি.এম.
ইউনিভার্সিটি অব হিউস্টনে পিএইচডি'র সুযোগ

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী মারুফ হোসেন আমেরিকার স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ে(University of Houston) ফুল-ফ্রি পিএইচডি'র সুযোগ পাওয়ায় সংবর্ধনা দিয়েছেন শাহ আজিজুর রহমান হল কর্তৃপক্ষ। 

সোমবার (২৮ জুলাই) দুপুরে শাহ আজিজুর রহমান হল প্রভোস্ট কার্যালয়ে আনুষ্ঠানিক ভাবে সম্মাননা দেন অধ্যাপক ড. এ.টি.এম মিজানুর রহমান। তিনি আমেরিকার University of Houston এ ফুল ফ্রি স্কলারশিপে Fall-2025 সেশনে পিএইচডি করার সুযোগ পেয়েছেন।

এসময় সামাজিক ও রাজনৈতিক ছাত্র সংগঠনের প্রতিনিধি ও শিক্ষার্থী উপস্থিত ছিলেন।এসময় শিক্ষার্থী ও ছাত্র প্রতিনিধিরা গবেষণায় পর্যাপ্ত বরাদ্দ, হলে গবেষকদের সুবিধা বর্ধিত করা, আর্থিক সহযোগিতা-সহ বিশ্ববিদ্যালয়ের গবেষণাগারকে উন্মুক্ত রাখা ইত্যাদি বিষয়ে জোর দাবি জানিয়েছেন।

সংবর্ধিত শিক্ষার্থী মারুফ হোসেন বলেন, ‘আমি আমার পুরো বিশ্ববিদ্যালয়কে সামনে দাঁড়িয়ে বলতে পারি- কৃতজ্ঞ ও আবেগাপ্লুত। ২০২২ সাল থেকেই রিসার্সের প্রতি মনোনিবেশ ছিল। বিভিন্ন প্রতিবন্ধকতা উপেক্ষা করে বিভাগের শিক্ষক এবং আমার এডভাইজারের সহযোগিতায় এতদূর আসা। বিশেষ করে ইউজিসি ও আইসিটি মন্ত্রণালয় থেকে অনুদান পাওয়ায় গবেষণার পথ কিছুটা সহজ মনে হচ্ছে। এখন পর্যন্ত দেশীয় ও আন্তর্জাতিক মানের ১৩টা গবেষণা পেপার রয়েছে। আমি চাইব- বিশ্ববিদ্যালয়ের গবেষণাগার উন্মুক্ত রাখতে। ছাত্র জীবনে খরচ বহন করতে না পেরে অনেকে গবেষণা করার সুযোগ পায় না। এদিকে আবাসিক হলগুলোতে পড়াশোনার পরিবেশ তৈরি হয়ে এবং বর্তমান হল কর্তৃপক্ষের অধীনে আরও গবেষণাবান্ধব হবে বলে আশাবাদী।’

হল প্রভোস্ট অধ্যাপক ড. এ.টি.এম মিজানুর রহমান বলেন, ‘হল থেকে যারা মাথা উঁচু করে দাঁড়াবে তাদের তাৎক্ষণিক সংবর্ধনা দেয়ার জন্য শুরু থেকে কমিটমেন্ট করেছি। আজকে তাই করেছি। আমি এই বলে বার্তা দিতে চাই যে, মারুফের মতো হাজারো গবেষক তৈরি হবে যদি আমরা সেইভাবে সুবিধাগুলো দিতে পারি। শিক্ষার্থী পাশে থাকলে গবেষণাবান্ধব পরিবেশ তৈরি করবো ইনশাআল্লাহ।’

ভিওডি বাংলা/মো. সামিউল ইসলাম/এম 


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
মধ্যরাতে জবি শিক্ষার্থীদের ওপর পুলিশের লাঠিচার্জ
ছবি: সংগৃহীত
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ৫ অনুষদে ডিন নিয়োগ
ছবি: সংগৃহীত
সরকার উৎখাতের পরিকল্পনার অভিযোগে শিক্ষক বরখাস্ত