• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
কাশ্মীরে বিক্ষোভে হতাহত, নিরপেক্ষ তদন্ত চায় জাতিসংঘ কিংবদন্তি স্যার গারফিল্ড সোবার্স আর নেই, শোকস্তব্ধ ক্রিকেট বিশ্ব বাহরাইনে মার্কিন ড্রোন ডিপো ও এআই কেন্দ্র ধ্বংস, দাবি আইআরজিসির ফাইনালে চিরচেনা জার্সিতেই লড়বে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা মহেশখালীর দুর্গম পাহাড়ে অস্ত্র তৈরির আস্তানায় অভিযান, গ্রেপ্তার সশস্ত্র গোষ্ঠীর প্রধান ফাইনালে নতুন ইতিহাস গড়ার অপেক্ষায় ফুটবল জাদুকর মেসি ইরানে ফের যুক্তরাষ্ট্রের হামলা, বাড়ছে উত্তেজনা সকালের মধ্যেই ঝড় হতে পারে দেশের যেসব অঞ্চলে দুই মাসের শিশুকে নির্যাতনের অভিযোগে চাচি গ্রেপ্তার মেক্সিকোতে ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, সতর্কতা জারি

কাশ্মীরে বিক্ষোভে হতাহত, নিরপেক্ষ তদন্ত চায় জাতিসংঘ

আন্তর্জাতিক ডেস্ক    ১৮ জুলাই ২০২৬, ০৮:০২ এ.এম.
পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরের রাজধানী মুজাফফরাবাদের রাস্তায় পুলিশের তল্লাশি। ছবি: এএফপি
পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরের রাজধানী মুজাফফরাবাদের রাস্তায় পুলিশের তল্লাশি। ছবি: এএফপি

পাকিস্তানশাসিত কাশ্মীরে চলমান বিক্ষোভ ও সংঘর্ষে হতাহতের ঘটনায় দ্রুত, নিরপেক্ষ ও পূর্ণাঙ্গ তদন্তের আহ্বান জানিয়েছে জাতিসংঘ। শুক্রবার (১৭ জুলাই) জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ভলকার তুর্ক ইসলামাবাদের প্রতি এই আহ্বান জানান।

জাতিসংঘের পক্ষ থেকে বলা হয়েছে, বেসামরিক নাগরিক ও নিরাপত্তা বাহিনীর সদস্যসহ সব মৃত্যুর ঘটনা তদন্তের আওতায় আনতে হবে। চলতি মাসের শেষ দিকে অনুষ্ঠিতব্য আঞ্চলিক নির্বাচনের আগে গত মাস থেকে শুরু হওয়া সংঘর্ষে অন্তত ৩১ জন নিহত হয়েছেন।

বিক্ষোভের নেতৃত্ব দিচ্ছে ব্যবসায়ী ও আন্দোলনকর্মীদের সংগঠন জম্মু কাশ্মীর জয়েন্ট আওয়ামী অ্যাকশন কমিটি (জেএএসি)। শুরুতে খাদ্যপণ্যের মূল্যবৃদ্ধি ও পরিষেবা শুল্কের প্রতিবাদে আন্দোলন শুরু হলেও বর্তমানে কাশ্মীরি শরণার্থীদের জন্য সংরক্ষিত বিধানসভার আসন নিয়ে বিরোধই মূল ইস্যু হয়ে দাঁড়িয়েছে।

জেএএসি এসব সংরক্ষিত আসন বাতিলের দাবি জানিয়েছে। সংগঠনটির অভিযোগ, এসব আসনের মাধ্যমে অনাবাসীরা স্থানীয় রাজনৈতিক সিদ্ধান্তে প্রভাব বিস্তারের সুযোগ পাচ্ছেন।

এদিকে পাকিস্তানের সন্ত্রাসবিরোধী আইনের আওতায় জেএএসিকে নিষিদ্ধ সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করার সিদ্ধান্ত নিয়েও উদ্বেগ জানিয়েছে জাতিসংঘ। সংস্থাটি সতর্ক করে বলেছে, শান্তিপূর্ণ সমাবেশ দমনে সন্ত্রাসবিরোধী আইন ব্যবহার এবং ব্যাপক ইন্টারনেট বিচ্ছিন্নতা সংগঠন গঠনের স্বাধীনতা নিয়ে গুরুতর প্রশ্ন তৈরি করে।

বেলুচিস্তানে সেনা বহরে হামলার দাবি

অন্যদিকে পাকিস্তানের বেলুচিস্তানে সেনাবাহিনীর একটি বহরে হামলায় ৪৫ সেনা নিহত হওয়ার দাবি করেছে নিষিদ্ধ সংগঠন বেলুচ লিবারেশন আর্মি (বিএলএ)। তবে পাকিস্তান সেনাবাহিনীর পক্ষ থেকে এই দাবির বিষয়ে কোনো নিশ্চিত তথ্য দেওয়া হয়নি।

বিএলএর দাবি, তাদের বিশেষ ইউনিট ‘ফতেহ স্কোয়াড’ ও ‘মাজিদ ব্রিগেড’ যৌথভাবে মুস্তং জেলার খডকোচা এলাকায় সেনাদের বহনকারী একটি বাসে হামলা চালায়। সংগঠনটির ভাষ্য অনুযায়ী, প্রথমে বিস্ফোরকভর্তি একটি গাড়ি সেনা কনভয়ে আঘাত করে। পরে স্বয়ংক্রিয় অস্ত্র দিয়ে হামলা চালানো হয়।

বিএলএর দাবি, গত এক মাসে পাকিস্তানি সেনা বহরে এটি চতুর্থ হামলার ঘটনা।

এদিকে পাকিস্তানের সেনাবাহিনী জানিয়েছে, খাইবার পাখতুনখোয়ার বান্নু জেলা ও আশপাশের এলাকায় নিরাপত্তা বাহিনীর অভিযানে ২৪ সন্ত্রাসী নিহত হয়েছে।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বিবৃতিতে জানায়, সাম্প্রতিক সময়ে বান্নু এলাকায় পুলিশের ওপর হামলা ও আত্মঘাতী হামলার ঘটনা বেড়েছে। এসব ঘটনায় ভারতের মদদপুষ্ট ফিতনা-আল-খাওয়ারিজ আইনশৃঙ্খলা বাহিনী ও সাধারণ মানুষকে লক্ষ্যবস্তু করেছে বলে দাবি করেছে পাকিস্তান সেনাবাহিনী।

সূত্র: আলজাজিরা, ডন ও ইন্ডিয়া টাইমস

ভিওডি বাংলা/এমএস 


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সিরিয়া, ওমান ও কুয়েতে মার্কিন স্থাপনায় ইরানের পাল্টা হামলা
সিরিয়া, ওমান ও কুয়েতে মার্কিন স্থাপনায় ইরানের হামলা
নিউ যমুনা ব্রিজ
একসঙ্গে মরার চুক্তি প্রেমিক নদীতে ঝাঁপ দিতেই কেটে পড়লেন প্রেমিকা!
ছবি: ভিওডি বাংলা গ্রাফিক্স
ভিসা নীতি কঠোর করল যুক্তরাষ্ট্র, পড়া শেষে ৩০ দিনে ছাড়তে হবে দেশ