• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
চট্টগ্রামে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে অর্থমন্ত্রীসহ ভেঙে পড়ল মঞ্চ ভিসা নীতি কঠোর করল যুক্তরাষ্ট্র, পড়া শেষে ৩০ দিনে ছাড়তে হবে দেশ অল্প বয়সেই কঠিন চ্যালেঞ্জে দেশের মেধাবী তরুণরা: জাইমা রহমান জুলাইয়ের শহীদ পরিবারপ্রতি ১ কোটি টাকা সহায়তার দাবি এনসিপির চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত নৌবাহিনীর নতুন প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম ডিএনসিসির ৪৫২৭ কোটি টাকার বাজেট ঘোষণা রবি-রাজিবের নেতৃত্বে নৌপরিবহন খাতে দৃশ্যমান পরিবর্তন শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে ফাঁসি কার্যকর করা হবে: প্রতিমন্ত্রী ইশরাক নতুন বিতর্কে আর্জেন্টিনা, তদন্ত চায় ব্রিটিশ সরকার

ভিসা নীতি কঠোর করল যুক্তরাষ্ট্র, পড়া শেষে ৩০ দিনে ছাড়তে হবে দেশ

ভিওডি বাংলা ডেস্ক    ১৭ জুলাই ২০২৬, ০৩:০৮ পি.এম.
ছবি: ভিওডি বাংলা গ্রাফিক্স
ছবি: ভিওডি বাংলা গ্রাফিক্স

বিদেশি শিক্ষার্থীদের জন্য ভিসা–সংক্রান্ত বিধি আরও কঠোর করার চূড়ান্ত ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। নতুন নীতির আওতায় ফেডারেল সরকারের বিশেষ অনুমতি ছাড়া বিদেশি শিক্ষার্থীরা চার বছরের বেশি দেশটিতে অবস্থান করতে পারবেন না।

মার্কিন প্রশাসন জানিয়েছে, আগামী সেপ্টেম্বর থেকে নতুন এই নীতি কার্যকর হবে। একই সঙ্গে একাডেমিক প্রোগ্রাম পরিবর্তন এবং এক শিক্ষাপ্রতিষ্ঠান থেকে অন্যটিতে স্থানান্তরের সুযোগও সীমিত করা হবে। আগে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো নির্দিষ্ট প্রক্রিয়ায় শিক্ষার্থীদের ভিসার মেয়াদ বাড়ানোর সুযোগ পেত।

যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ বলেছে, ভিসার অপব্যবহার রোধ এবং জাতীয় নিরাপত্তা জোরদার করতেই এই পরিবর্তন আনা হচ্ছে।

নতুন নিয়ম অনুযায়ী, পড়াশোনা শেষ হওয়ার পর বিদেশি শিক্ষার্থীদের যুক্তরাষ্ট্র ছাড়তে বা অন্য ধরনের ভিসায় পরিবর্তন করতে ৩০ দিনের মধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। আগে এ সময়সীমা ছিল ৬০ দিন।

তবে আন্তর্জাতিক শিক্ষা–সংশ্লিষ্ট সংগঠন অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল এডুকেটরস এই নীতির সমালোচনা করেছে। সংগঠনটির প্রধান নির্বাহী ফান্টা আও বলেন, নতুন বিধান শিক্ষার্থীদের মধ্যে অপ্রয়োজনীয় অনিশ্চয়তা ও প্রশাসনিক জটিলতা সৃষ্টি করবে, অথচ যে সমস্যার কথা বলা হচ্ছে, তার বাস্তব ভিত্তি নেই।

বিশ্লেষকদের মতে, এই পদক্ষেপ বিদেশি শিক্ষার্থীর সংখ্যা কমানো এবং অভিবাসন নীতিতে আরও কঠোরতা আনার ট্রাম্প প্রশাসনের বৃহত্তর পরিকল্পনার অংশ। এর আগে প্রশাসন কয়েকটি শীর্ষ বিশ্ববিদ্যালয়ে বিদেশি শিক্ষার্থীর ভর্তি সীমিত করার উদ্যোগও নিয়েছিল।

ভিওডি বাংলা/আ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
আফগানিস্তানে জাতিসংঘ মিশনের প্রধান হলেন বাংলাদেশের রাবাব ফাতিমা
ছবি: সংগৃহীত
টানা চতুর্থ দিনের মতো বিশ্ববাজারে বাড়ল তেলের দাম
ছবি: সংগৃহীত
এবার জর্ডানে মার্কিন সামরিক স্থাপনায় হামলা