চট্টগ্রামে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে অর্থমন্ত্রীসহ ভেঙে পড়ল মঞ্চ

চট্টগ্রামের চন্দনাইশে বন্যার্তদের ত্রাণ বিতরণ অনুষ্ঠানে অতিরিক্ত লোকসমাগমের কারণে মঞ্চ ভেঙে পড়ে। এ সময় মঞ্চে উপস্থিত ছিলেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীসহ বিএনপির কয়েকজন নেতা। তবে এ ঘটনায় কেউ হতাহত হননি।
শুক্রবার (১৭ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার দোহাজারীতে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, চট্টগ্রাম–১৪ আসনের সংসদ সদস্য জসিম উদ্দিনের উদ্যোগে ত্রাণ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অর্থমন্ত্রী আসার আগেই মঞ্চে স্থানীয় নেতা-কর্মীদের ভিড় ছিল। মাইকে একাধিকবার অতিরিক্ত লোকজনকে মঞ্চ থেকে নেমে যাওয়ার অনুরোধ করা হলেও তা কার্যকর হয়নি। পরে অর্থমন্ত্রী মঞ্চে ওঠার কয়েক মিনিটের মধ্যেই সেটি ভেঙে পড়ে।
চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক ইদ্রিস মিয়া বলেন, ধারণক্ষমতার অতিরিক্ত লোকজন ওঠার কারণেই মঞ্চটি ধসে পড়ে। তিনি জানান, এ ঘটনায় কেউ আহত হননি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুর রহমান বলেন, মঞ্চ ভেঙে পড়লেও কেউ নিচে পড়ে যাননি। পরে ভেঙে যাওয়া মঞ্চেই প্রতীকীভাবে কয়েকজনের হাতে ত্রাণ তুলে দিয়ে অনুষ্ঠান শেষ করেন অর্থমন্ত্রী।
ভিওডি বাংলা/আ








মন্তব্য