• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
বাহরাইনে মার্কিন ড্রোন ডিপো ও এআই কেন্দ্র ধ্বংস, দাবি আইআরজিসির ফাইনালে চিরচেনা জার্সিতেই লড়বে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা মহেশখালীর দুর্গম পাহাড়ে অস্ত্র তৈরির আস্তানায় অভিযান, গ্রেপ্তার সশস্ত্র গোষ্ঠীর প্রধান ফাইনালে নতুন ইতিহাস গড়ার অপেক্ষায় ফুটবল জাদুকর মেসি ইরানে ফের যুক্তরাষ্ট্রের হামলা, বাড়ছে উত্তেজনা সকালের মধ্যেই ঝড় হতে পারে দেশের যেসব অঞ্চলে দুই মাসের শিশুকে নির্যাতনের অভিযোগে চাচি গ্রেপ্তার মেক্সিকোতে ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, সতর্কতা জারি ভাড়া বাসা থেকে নারীর বস্তাবন্দি মরদেহ উদ্ধার ‘আই হ্যাভ আ প্ল্যান’, দায়িত্ব নেওয়ার আগে বার্নহ্যামের বার্তা

ফাইনালে চিরচেনা জার্সিতেই লড়বে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা

ভিওডি স্পোর্টস ডেস্ক    ১৮ জুলাই ২০২৬, ০৬:০৫ এ.এম.
ফাইনালে চিরচেনা জার্সিতেই লড়বে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। ছবি: সংগৃহীত
ফাইনালে চিরচেনা জার্সিতেই লড়বে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। ছবি: সংগৃহীত

বিশ্বকাপের শিরোপা নির্ধারণী মহারণে নিজেদের চিরচেনা রূপেই মাঠে নামছে আর্জেন্টিনা। স্পেনের বিপক্ষে ফাইনালে লিওনেল মেসিদের গায়ে থাকবে দলের ঐতিহ্যবাহী হোম কিট, অর্থাৎ আকাশি-সাদা জার্সির সঙ্গে সাদা শর্টস ও সাদা মোজা।

সেমিফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে অবশ্য ভিন্ন রঙের জার্সি পরে খেলেছিল আর্জেন্টিনা। সে ম্যাচে দলটি নিজ উদ্যোগে নীল রঙের অ্যাওয়ে কিট ব্যবহারের অনুমতি নিয়েছিল। চলতি বিশ্বকাপে জর্ডানের বিপক্ষেও একই অ্যাওয়ে কিট পরে মাঠে নেমেছিল দুইবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

তবে ফাইনালে আর কোনো পরিবর্তনের পথে হাঁটছে না আর্জেন্টিনা। টুর্নামেন্টের অধিকাংশ ম্যাচে ব্যবহৃত ঐতিহ্যবাহী হোম কিটেই স্পেনের বিপক্ষে খেলবে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা। এবারের বিশ্বকাপে মাত্র তিনটি ম্যাচে তারা এই কিটের বাইরে খেলেছে।

গ্রুপ পর্বের শেষ দিকে অস্ট্রিয়ার বিপক্ষে আর্জেন্টিনা নীল মোজা ব্যবহার করেছিল। পরে জর্ডানের বিপক্ষে সম্পূর্ণ অ্যাওয়ে কিটে মাঠে নামে তারা। একই পোশাক পরে সেমিফাইনালে ইংল্যান্ডের বিপক্ষেও খেলেছিল মেসির দল।

অন্যদিকে আলজেরিয়া, কেপ ভার্দে, মিশর ও সুইজারল্যান্ডের বিপক্ষে আর্জেন্টিনা তাদের মূল জার্সিতেই খেলেছে। মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠেয় ফাইনালেও সেই পরিচিত আকাশি-সাদা জার্সিতেই দেখা যাবে দলটিকে।

তবে গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজের পোশাকে থাকবে ভিন্নতা। তিনি পুরোপুরি সবুজ রঙের গোলকিপার কিট পরে মাঠে নামবেন। কাতার বিশ্বকাপের অধিকাংশ ম্যাচ এবং ২০২৪ সালের কোপা আমেরিকার ফাইনালেও একই ধরনের কিট ব্যবহার করেছিলেন তিনি।

স্পেনও ফাইনালে ফিরছে তাদের ঐতিহ্যবাহী হোম জার্সিতে। সেমিফাইনালে ফ্রান্সের বিপক্ষে বিকল্প কিট ব্যবহার করলেও আর্জেন্টিনার বিপক্ষে তারা লাল জার্সি, নীল হাতার নকশা ও হলুদ ছোঁয়া থাকা পরিচিত পোশাকেই মাঠে নামবে।

ভিওডি বাংলা/এমএস 


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
অলরাউন্ড নৈপুণ্যে সিরিজে ফিরল বাংলাদেশ
অলরাউন্ড নৈপুণ্যে সিরিজে ফিরল বাংলাদেশ
বাংলাদেশের উড়ন্ত সূচনা, উচ্ছ্বসিত জাইমা রহমান
কাবাডি বাংলাদেশের উড়ন্ত সূচনা, উচ্ছ্বসিত জাইমা রহমান
গোল্ডেন বুট বল ও গ্লাভস
তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে গোল করে ‘গোল্ডেন বুট’ জিতেছিলেন যারা