• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
কাশ্মীরে বিক্ষোভে হতাহত, নিরপেক্ষ তদন্ত চায় জাতিসংঘ কিংবদন্তি স্যার গারফিল্ড সোবার্স আর নেই, শোকস্তব্ধ ক্রিকেট বিশ্ব বাহরাইনে মার্কিন ড্রোন ডিপো ও এআই কেন্দ্র ধ্বংস, দাবি আইআরজিসির ফাইনালে চিরচেনা জার্সিতেই লড়বে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা মহেশখালীর দুর্গম পাহাড়ে অস্ত্র তৈরির আস্তানায় অভিযান, গ্রেপ্তার সশস্ত্র গোষ্ঠীর প্রধান ফাইনালে নতুন ইতিহাস গড়ার অপেক্ষায় ফুটবল জাদুকর মেসি ইরানে ফের যুক্তরাষ্ট্রের হামলা, বাড়ছে উত্তেজনা সকালের মধ্যেই ঝড় হতে পারে দেশের যেসব অঞ্চলে দুই মাসের শিশুকে নির্যাতনের অভিযোগে চাচি গ্রেপ্তার মেক্সিকোতে ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, সতর্কতা জারি

আর্জেন্টিনা ম্যাচের আগে স্পেনকে ‘মাথা ঠান্ডা’ রাখার বার্তা কোচের

ভিওডি স্পোর্টস ডেস্ক    ১৮ জুলাই ২০২৬, ০৭:২১ এ.এম.
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

বিশ্বকাপ ফাইনালের মঞ্চে নামার আগে নিজেদের আবেগ নিয়ন্ত্রণে রেখে পরিকল্পনার ফুটবল খেলতে চান স্পেনের প্রধান কোচ লুইস দে লা ফুয়েন্তে। আর্জেন্টিনার বিপক্ষে শিরোপা নির্ধারণী ম্যাচে কোনো ধরনের উসকানি বা অতিরিক্ত উত্তেজনায় না জড়িয়ে নিজেদের স্বাভাবিক কৌশল ধরে রাখার ওপর জোর দিয়েছেন তিনি।

স্পেনের রাষ্ট্রীয় টেলিভিশন টিভিআইকে দেওয়া এক সাক্ষাৎকারে দে লা ফুয়েন্তে জানান, পুরো টুর্নামেন্টজুড়ে যে ধারার ফুটবল খেলে দল সাফল্য পেয়েছে, ফাইনালেও সেই পথেই থাকতে হবে।

স্প্যানিশ কোচ বলেন, তার দল কখনোই অপ্রয়োজনীয় বিতর্ক বা উত্তপ্ত পরিস্থিতির মধ্যে স্বাচ্ছন্দ্য বোধ করে না। তাই ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে রাখতে খেলোয়াড়দের শান্ত ও মনোযোগী থাকার পরামর্শ দিয়েছেন তিনি।

তবে নিজের এই বক্তব্য আর্জেন্টিনাকে উদ্দেশ্য করে নয় বলেও পরিষ্কার করেছেন দে লা ফুয়েন্তে। তার মতে, ম্যাচে কী ধরনের পরিস্থিতি তৈরি হবে, তা আগে থেকে অনুমান করা যায় না। তাই প্রতিপক্ষ নিয়ে না ভেবে নিজেদের খেলার ধরনেই মনোযোগ রাখা জরুরি।

স্প্যানিশ কোচ বলেন, বল দখলে থাকলে নিজেদের পরিকল্পনা অনুযায়ী আক্রমণ গড়ে তুলতে হবে। আর বল হারালে দ্রুত সংগঠিত হয়ে তা ফিরে পাওয়ার চেষ্টা করতে হবে। তার মতে, এটাই স্পেনের সবচেয়ে বড় শক্তি।

ফাইনালের আগে দলের তরুণ তারকা লামিন ইয়ামালকে নিয়েও আশাবাদী দে লা ফুয়েন্তে। ১৯ বছর বয়সী এই উইঙ্গারের এখনো সেরা পারফরম্যান্স দেখানো বাকি বলে মনে করেন তিনি। তবে বড় ম্যাচের চাপ সামলে স্বাভাবিক ছন্দে খেলতে পারলে ইয়ামাল নিজের সামর্থ্যের পুরোটা দেখাতে পারবেন বলে বিশ্বাস তার।

বিশ্বকাপের ফাইনালে স্পেনের প্রতিপক্ষ লিওনেল স্কালোনির আর্জেন্টিনা। আর্জেন্টিনা কোচের সঙ্গে নিজের সম্পর্কের কথাও তুলে ধরেছেন দে লা ফুয়েন্তে। তিনি জানান, স্কালোনির সঙ্গে তার দীর্ঘদিনের বন্ধুত্ব ও পারস্পরিক শ্রদ্ধার সম্পর্ক রয়েছে। পাশাপাশি আর্জেন্টিনা কোচের কাছ থেকে অনেক কিছু শেখার সুযোগ পেয়েছেন বলেও উল্লেখ করেন তিনি।

দে লা ফুয়েন্তের মতে, এত তারকা খেলোয়াড় নিয়ে একটি দলকে যেভাবে পরিচালনা করেছেন স্কালোনি, তা প্রশংসনীয়। তবে ফাইনালের মাঠে ব্যক্তিগত সম্পর্কের কোনো প্রভাব থাকবে না। কারণ দুজনের লক্ষ্যই থাকবে নিজ নিজ দেশের হয়ে বিশ্বকাপ জেতা।

আত্মবিশ্বাস প্রকাশ করে স্পেন কোচ বলেন, পুরো টুর্নামেন্টে দল যে ছন্দ, শৃঙ্খলা ও আক্রমণাত্মক ফুটবল দেখিয়েছে, ফাইনালেও তা ধরে রাখতে পারলে বিশ্বকাপ ট্রফি জয়ের সুযোগ অনেক বেড়ে যাবে।

ভিওডি বাংলা/এমএস 


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
বিশ্বকাপ ফাইনাল মেসির সামনে ১১ রেকর্ডের হাতছানি
অলরাউন্ড নৈপুণ্যে সিরিজে ফিরল বাংলাদেশ
অলরাউন্ড নৈপুণ্যে সিরিজে ফিরল বাংলাদেশ
বাংলাদেশের উড়ন্ত সূচনা, উচ্ছ্বসিত জাইমা রহমান
কাবাডি বাংলাদেশের উড়ন্ত সূচনা, উচ্ছ্বসিত জাইমা রহমান