• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুইজনকে কুপিয়ে হত্যা মহিলা বন্দি পালানোর ঘটনায় ৭ কারাকর্মী বরখাস্ত যুক্তরাষ্ট্রের হামলায় ইরানে নিহত ৩৮, আহত ৪ শতাধিক কাশ্মীরে বিক্ষোভে হতাহত, নিরপেক্ষ তদন্ত চায় জাতিসংঘ কিংবদন্তি স্যার গারফিল্ড সোবার্স আর নেই, শোকস্তব্ধ ক্রিকেট বিশ্ব বাহরাইনে মার্কিন ড্রোন ডিপো ও এআই কেন্দ্র ধ্বংস, দাবি আইআরজিসির ফাইনালে চিরচেনা জার্সিতেই লড়বে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা মহেশখালীর দুর্গম পাহাড়ে অস্ত্র তৈরির আস্তানায় অভিযান, গ্রেপ্তার সশস্ত্র গোষ্ঠীর প্রধান ফাইনালে নতুন ইতিহাস গড়ার অপেক্ষায় ফুটবল জাদুকর মেসি ইরানে ফের যুক্তরাষ্ট্রের হামলা, বাড়ছে উত্তেজনা

ভারত থেকে কুড়িগ্রামের দুধকুমার নদে ভেলায় ভেসে এসেছে শিশুর মরদেহ

কুড়িগ্রাম প্রতিনিধি    ২৮ জুলাই ২০২৫, ০৯:০২ পি.এম.
ভারত থেকে কুড়িগ্রামের দুধকুমার নদে ভেলায় ভেসে এসেছে শিশুর মরদেহ

ভারত থেকে কুড়িগ্রামের দুধকুমার নদে ভেলায় ভেসে এসেছে এক শিশুর মরদেহ। সাথে ছিল ছ‌বি সংবলিত নাম ঠিকানা ও এক‌টি ফোন নম্বরসহ  চিরকুট।

রোববার (২৭ জুলাই) সকাল  ১১টায়  সদর উপজেলার যাত্রাপুর ইউনিয়নের দুধকুমার নদে গারুহারা ঘাটে ভেলাটি ভাসতে দেখেন স্থানীয় বাসিন্দারা।

স্থানীয়রা জানান, কয়েকটি কলাগাছ দিয়ে তৈরি করা ভেলায় চাঁটাইয়ের ওপর ৬ বছর বয়সী এক‌টি শিশুর মরদেহ ভাসতে দেখেন তারা। মরদেহটি চাদর, মশারি এবং পলিথিন দিয়ে ঢেকে রাখা হয়। তবে শিশুর মুখ দেখা যায়। সেখানে শিশুটির ছ‌বি সংবলিত নাম ঠিকানা ও এক‌টি ফোন নম্বর দেওয়া ছিল। 

উল্লিখিত ঠিকানা হলো- শিশুটির নাম সুমীত দাস, তার পিতার নাম আকুমনি দাস, মায়ের নাম পদ্মা দাস। সেখানে ঠিকানা উল্লেখ করা হয়- ‌ডেকাবঘাট লালবা‌ড়ি, আসাম, ভারত।

যাত্রাপুরের গারুহারা এলাকার কলেজশিক্ষার্থী ফারুক খান বলেন, সকাল সাড়ে ৯টার দিকে কলাগাছের ভেলায় এক‌টি মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা। খবর পেয়ে আমি সেখা‌নে যাই। পরে লা‌শের স‌ঙ্গে এক‌টি চিরকুট দেখ‌তে পাই। ওই চিরকুট এক‌টি ভারতীয় ফোন নম্বর ছিল। ওই নম্বরে হোয়াটসঅ‌্যাপ যোগা‌যোগ করলে অপরপ্রান্ত থে‌কে সাড়া পাই।

অনকু দাস না‌মে এক ব‌্যক্তি শিশুটির মামা প‌রিচয় দেন। তি‌নি জানান, গত ১০ জুলাই শিশুটি সাপের কাম‌ড়ে মারা যায়। নতুন করে জীবন ফিরে পাবে এমন আশায় মরদেহটি নদীতে ভাসিয়ে দেওয়া হয়।

এসব কথা জানার পর স্থানীয়রা লাশটি আবারও নদীতে ভাসিয়ে দেন। যাত্রাপুর ইউপি চেয়ারম্যান আব্দুল গফুর বলেন, কলাগাছের ভেলায় ভেসে আসা শিশুটির খবর শুনেছি। মরদেহটি আবার ভাসিয়ে দেওয়া হয়েছে।

ভিওডি বাংলা/মোঃএরশাদুল হক/এম 


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
থানার সামনে কৃষকদল নেতার নেতৃত্বে দুই সাংবাদিকের ওপর হামলা
আমের মৌসুমে রাজশাহী অঞ্চলের বাজারে লেনদেন সচল রাখতে সীমিত পরিসরে খোলা রাখা হয়েছে কয়েকটি ব্যাংক শাখা। ছবি: সংগৃহীত
আম ব্যবসায়ীদের জন্য শনিবারও খোলা ব্যাংক
নীলফামারীর কিশোরগঞ্জে কনে নিয়ে ফেরার পথে খাদে পড়ে দুর্ঘটনাকবলিত মাইক্রোবাস। ছবি: সংগৃহীত
কনে নিয়ে ফেরার পথে খাদে মাইক্রোবাস, শিশুসহ নিহত ২