• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
সংসদে কোনো ঋণখেলাপি নেই: স্বরাষ্ট্রমন্ত্রী শেষ ২৩ মিনিটে ৫ গোল, বসনিয়াকে ৪-১ গোলে হারাল সুইজারল্যান্ড জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের

আগামী ১১ দিন সারাদেশে ‘বিশেষ সতর্কতা’ জারি

নিজস্ব প্রতিবেদক    ২৯ জুলাই ২০২৫, ১০:১৪ এ.এম.
ছবি: সংগৃহীত

টানা ১৫ বছর ক্ষমতায় থাকার পর ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ এখনো প্রকাশ্য রাজনীতিতে ফিরে আসতে পারেনি। অন্তর্বর্তী সরকারের অধীনে দলটির রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ থাকলেও গোপনে দলটির নেতাকর্মীরা দেশ-বিদেশে নানা তৎপরতা চালিয়ে যাচ্ছে বলে আশঙ্কা করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

পুলিশের বিশেষ শাখা (এসবি) এক সতর্কবার্তায় জানিয়েছে, আগামী ২৯ জুলাই থেকে ৮ আগস্ট পর্যন্ত সময়কে ‘বিশেষ গুরুত্বপূর্ণ’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এই সময়ের মধ্যে ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের কর্মসূচিগুলোকে ঘিরে সংঘর্ষ বা সহিংসতার আশঙ্কায় সারাদেশে বিশেষ সতর্কতা জারি করা হয়েছে।

চিঠিটি ইতোমধ্যে ডিএমপি কমিশনার, সিটি এসবি, বিভাগীয় উপ-পুলিশ কমিশনার, চট্টগ্রাম ও খুলনার স্পেশাল পুলিশ সুপারসহ দেশের সব জেলা পুলিশ সুপারদের কাছে পাঠানো হয়েছে। এতে রাজনৈতিক পরিস্থিতি পর্যবেক্ষণ, সন্দেহভাজন ব্যক্তি ও যানবাহনের ওপর নজরদারি, সরকারি-বেসরকারি স্থাপনায় নিরাপত্তা জোরদার এবং সাইবার গোয়েন্দা কার্যক্রম বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে।

এসবির তথ্যমতে, ‘ঐতিহাসিক জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তি’ উপলক্ষে দেশব্যাপী নানা কর্মসূচি পালন করছে সরকারবিরোধী রাজনৈতিক জোট ও ফ্যাসিবাদবিরোধী সামাজিক আন্দোলন। এর সুযোগ নিয়ে গোপনে সংঘবদ্ধ হয়ে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করতে পারে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের নেতাকর্মীরা।

চিঠিতে বলা হয়, ‘এই সময় বিতর্কিত ফ্যাসিবাদী শক্তিগুলো অনলাইন ও অফলাইনে উসকানিমূলক প্রচারণা চালিয়ে সহিংসতা ঘটাতে পারে। তারা ফ্যাসিবাদবিরোধী কর্মসূচিতে বাধা দিয়ে বা সংঘর্ষ ঘটিয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি ঘটাতে পারে।’

এজন্য পুলিশকে ১১ দিনব্যাপী বিশেষ অভিযান চালাতে বলা হয়েছে। এই সময় সন্দেহভাজন মোটরসাইকেল, মাইক্রোবাসসহ সকল যানবাহনে তল্লাশি, বাস টার্মিনাল, রেলস্টেশন, লঞ্চঘাট ও বিমানবন্দর এলাকায় নজরদারি বাড়ানো, মোবাইল পেট্রল জোরদার, গ্রেপ্তারি পরোয়ানা কার্যকর, সাইবার পেট্রলিং এবং গোয়েন্দা তৎপরতা বাড়ানোর নির্দেশ রয়েছে।

পুলিশ কর্মকর্তারা জানান, আওয়ামী লীগের কিছু ছাত্র ও যুবনেতা মাঠে অনুপস্থিত থাকলেও অনলাইনে একটি ‘ভার্চুয়াল স্কোয়াড’ গঠন করেছে, যারা সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ও উসকানিমূলক প্রচারণা চালিয়ে যাচ্ছে।

এ বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী গণমাধ্যমকে বলেন, –আওয়ামী লীগের দোসররা দেশকে অস্থিতিশীল করতে চায়। তারা পাচার করা অর্থ ফিরিয়ে এনে রাজনৈতিক অস্থিরতা তৈরির ষড়যন্ত্র করছে। যারা দেশের বাইরে বসে এসব ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে, তাদেরও আইনের আওতায় আনা হবে।

ভিওডি বাংলা/ডিআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে স্পেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে স্পেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
শ্রীলঙ্কায় সার্কের সিভিওদের সভা শুরু
শ্রীলঙ্কায় সার্কের সিভিওদের সভা শুরু
এসএসএফের পিস্তল দিয়ে নিশানা পরীক্ষা করলেন প্রধানমন্ত্রী
এসএসএফের পিস্তল দিয়ে নিশানা পরীক্ষা করলেন প্রধানমন্ত্রী