• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি পর্তুগালের ড্রতে র‍্যাঙ্কিংয়ে বড় পরিবর্তন, লাভে ব্রাজিল

নিরাপত্তা নিয়ে কোনো ঝুঁকি নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক    ৩০ জুলাই ২০২৫, ০৩:৫৮ পি.এম.
স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। ছবি : সংগৃহীত

আসন্ন গণ-অভ্যুত্থান দিবস (৫ আগস্ট) ঘিরে দেশে কোনো নিরাপত্তা হুমকি নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, আইনশৃঙ্খলা বাহিনী পুরো পরিস্থিতি নিয়ন্ত্রণে রেখেছে এবং জনগণকে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই।

বুধবার (৩০ জুলাই) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

উপদেষ্টা বলেন, -আগামী ৫ আগস্ট দেশজুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। যেকোনো ধরনের অস্থিতিশীলতা রোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রস্তুত রয়েছে। নিরাপত্তা নিয়ে কোনো ধরনের ঝুঁকি নেই।

ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) যে বিশেষ অভিযান চালাচ্ছে, তা সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, -নিরাপত্তা নিশ্চিত করতে ডিএমপির চলমান বিশেষ অভিযান একটি নিয়মিত ও রুটিনমাফিক ব্যবস্থা। প্রয়োজন অনুযায়ী তারা এ ধরনের ব্যবস্থা নিতে পারে। এতে আতঙ্কিত হওয়ার কিছু নেই।

এ সময় সম্প্রতি রংপুরের গংগাচড়ায় সংখ্যালঘুদের ওপর হামলার প্রসঙ্গও তুলে ধরেন তিনি। উপদেষ্টা বলেন, -এই ঘটনায় জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না। তদন্ত চলছে, অপরাধীদের চিহ্নিত করে যথাযথ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

ভিওডি বাংলা/ডিআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
অসহায় রোগীদের জন্য ২০ কোটি টাকা অতিরিক্ত বরাদ্দ
অসহায় রোগীদের জন্য ২০ কোটি টাকা অতিরিক্ত বরাদ্দ
রাজউক-রিহ্যাব উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত
রাজউক-রিহ্যাব উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত
দেশে বনভূমি ২৩ লাখ হেক্টর: পরিবেশমন্ত্রী
দেশে বনভূমি ২৩ লাখ হেক্টর: পরিবেশমন্ত্রী