• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

অকার্যকর নীতিমালাগুলো বদলাতে হবে : প্রধান উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক    ৩০ জুলাই ২০২৫, ০৫:০৩ পি.এম.
পর্যালোচনা সভায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। ছবি : সংগৃহীত

দেশের সামগ্রিক অগ্রগতির জন্য যেসব নীতিমালা ও আইন কাজে আসছে না, সেগুলো বদলে সামনে এগিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, ‌–নিজেদের স্বার্থেই অকার্যকর নীতিমালাগুলো সংশোধন করে কার্যকর পথ বের করতে হবে।

বুধবার (৩০ জুলাই) রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে ‘স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণের প্রস্তুতি’ নিয়ে আয়োজিত উচ্চপর্যায়ের পর্যালোচনা সভায় তিনি এসব কথা বলেন।

সভায় আরও উপস্থিত ছিলেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ, শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান, পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, নৌপরিবহন উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন, স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম, মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশিদ, মুখ্য সচিব এম সিরাজ উদ্দিন মিয়া, এনবিআর চেয়ারম্যান মো. আব্দুর রহমান খান ও বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুরসহ বিভিন্ন মন্ত্রণালয়ের সচিবরা।

সভায় এলডিসি উত্তরণ প্রক্রিয়ায় গৃহীত ১৬টি সিদ্ধান্তের বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা হয়। এর মধ্যে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) চারটি, শিল্প মন্ত্রণালয় তিনটি, অর্থনৈতিক সম্পর্ক বিভাগ দুটি, বাণিজ্য মন্ত্রণালয় তিনটি ও প্রধান উপদেষ্টার কার্যালয় চারটি সিদ্ধান্ত বাস্তবায়নে কাজ করছে।

সভায় এনবিআর চেয়ারম্যান জানান, ন্যাশনাল সিঙ্গেল উইন্ডো চালুর কার্যক্রম চলমান রয়েছে, এতে ইতোমধ্যে ১৯টি সংস্থা যুক্ত হয়েছে। পাশাপাশি ‘ট্যারিফ পলিসি ২০২৩’-এর বাস্তবায়ন পরিকল্পনার বিষয়েও অবহিত করা হয় সভায়।

এছাড়া অন্যান্য রপ্তানি খাতে সহযোগিতা ও প্রণোদনা, ম্যান মেইড ফাইবারভিত্তিক কাঁচামাল ও যন্ত্রপাতি আমদানিতে শুল্ক সুবিধা, সাভারের ট্যানারি ভিলেজে ইটিপি পূর্ণমাত্রায় চালু, মুন্সীগঞ্জের গজারিয়ায় এপিআই পার্ক বাস্তবায়ন এবং ২০২২ সালের শিল্পনীতি হালনাগাদ প্রসঙ্গেও আলোচনা হয়।

চামড়া শিল্পের প্রসঙ্গে প্রধান উপদেষ্টা বলেন, –এই শিল্পের যথাযথ মূল্যায়ন আমরা করিনি। অথচ এ খাত থেকে বড় অর্থনৈতিক লাভ সম্ভব ছিল।– এজন্য চামড়া শিল্পের সংকট নিরসনে পৃথক বৈঠকের নির্দেশ দেন তিনি। পাশাপাশি আগামী দুই মাসের মধ্যে এলডিসি উত্তরণের অগ্রগতির ওপর আরেকটি পর্যালোচনা সভা আয়োজনের নির্দেশনাও দেন।

ভিওডি বাংলা/ডিআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বাংলাদেশি সমর্থকদের নিয়ে বিশেষ ভ্লগ বানাবে আর্জেন্টিনা
বাংলাদেশি সমর্থকদের নিয়ে বিশেষ ভ্লগ বানাবে আর্জেন্টিনা
অসহায় রোগীদের জন্য ২০ কোটি টাকা অতিরিক্ত বরাদ্দ
অসহায় রোগীদের জন্য ২০ কোটি টাকা অতিরিক্ত বরাদ্দ
রাজউক-রিহ্যাব উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত
রাজউক-রিহ্যাব উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত