• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি পর্তুগালের ড্রতে র‍্যাঙ্কিংয়ে বড় পরিবর্তন, লাভে ব্রাজিল

নতুন মুদ্রানীতি ঘোষণা করবে বাংলাদেশ ব্যাংক

নিজস্ব প্রতিবেদক    ৩১ জুলাই ২০২৫, ০৩:৫৭ পি.এম.
বাংলাদেশ ব্যাংক ভবন। ছবি : সংগৃহীত

চলতি ২০২৫-২৬ অর্থবছরের প্রথমার্ধের জন্য আজ বৃহস্পতিবার নতুন মুদ্রানীতি ঘোষণা করতে যাচ্ছে বাংলাদেশ ব্যাংক। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ ও বিনিয়োগে স্থবিরতা দূর করতে এই নীতিকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখছেন অর্থনীতিবিদরা।

বৃহস্পতিবার (৩০ জুলাই) ঢাকায় বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে গভর্নর ড. আহসান এইচ মনসুর আনুষ্ঠানিকভাবে মুদ্রানীতির ঘোষণা দেবেন। এ সময় তিনি চলমান অর্থনৈতিক পরিস্থিতিতে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, বেসরকারি খাতে ঋণ প্রবাহ এবং সার্বিক প্রবৃদ্ধি ত্বরান্বিত করতে আগের মুদ্রানীতির ফলাফল ব্যাখ্যা করবেন।

সংবাদ সম্মেলনে কেন্দ্রীয় ব্যাংকের মুখ্য অর্থনীতিবিদ, বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) প্রধানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থাকবেন।

এর আগে, গত ১০ ফেব্রুয়ারি ২০২৪-২৫ অর্থবছরের দ্বিতীয়ার্ধের জন্য মুদ্রানীতি ঘোষণা করেছিল বাংলাদেশ ব্যাংক। তখন গভর্নর ড. আহসান এইচ মনসুর বলেছিলেন, –২০২৪ ও ২০২৫ সাল বিনিয়োগ বৃদ্ধির বছর নয়। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে এলে চলতি বছরের জুন থেকে নীতিগত সুদের হার কমানো শুরু হবে।

বিগত সরকার আমলে লাগামহীন মূল্যস্ফীতির প্রেক্ষাপটে তখনকার গভর্নর আব্দুর রউফ তালুকদার একাধিক দফায় নীতিগত সুদের হার বাড়ান। অন্তর্বর্তীকালীন সরকার আসার পরও সেই কৌশল অব্যাহত থাকে। ফলে মুদ্রানীতির কড়াকড়ি মূল্যস্ফীতি কিছুটা নিয়ন্ত্রণে আনলেও বিনিয়োগ কার্যত স্থবির হয়ে পড়ে।

উচ্চ সুদের হার বিনিয়োগকারীদের মাঝে ভয় ও অনীহা সৃষ্টি করেছে। ব্যবসায়ীরা নতুন উদ্যোগ নেওয়ার আগ্রহ হারিয়েছেন, যার প্রত্যক্ষ প্রভাব পড়েছে দেশের সামগ্রিক অর্থনীতিতে। বর্তমানে অর্থনীতিতে এক ধরনের স্থবিরতা ও মন্দার ছায়া স্পষ্ট হয়ে উঠেছে।

বিশ্লেষকদের মতে, নতুন মুদ্রানীতিতে সুদের হার, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ এবং বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরিতে সুসমন্বয় করতে না পারলে সামগ্রিক অর্থনীতির পুনরুদ্ধার আরও কঠিন হয়ে পড়বে।

ভিওডি বাংলা/ডিআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
প্রস্তাবিত বাজেট বাস্তবসম্মত ও সময়োপযোগী: ওয়েব
প্রস্তাবিত বাজেট বাস্তবসম্মত ও সময়োপযোগী: ওয়েব
তামাকপণ্য সহজলভ্য হলে রাজস্ব আয় কমবে: আহছানিয়া মিশন
তামাকপণ্য সহজলভ্য হলে রাজস্ব আয় কমবে: আহছানিয়া মিশন
প্রস্তাবিত বাজেটে নবায়নযোগ্য জ্বালানি খাতে বরাদ্দ অপ্রতুল: সিপিডি
প্রস্তাবিত বাজেটে নবায়নযোগ্য জ্বালানি খাতে বরাদ্দ অপ্রতুল: সিপিডি