• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি পর্তুগালের ড্রতে র‍্যাঙ্কিংয়ে বড় পরিবর্তন, লাভে ব্রাজিল

কেন্দ্রীয় ব্যাংকের নতুন মুদ্রানীতি ঘোষণা

নিজস্ব প্রতিবেদক    ৩১ জুলাই ২০২৫, ০৪:৫৯ পি.এম.
অর্থবছরের প্রথমার্ধের মুদ্রানীতি ঘোষণা করেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর। ছবি : সংগৃহীত

২০২৫-২৬ অর্থবছরের প্রথমার্ধের জন্য (জুলাই-ডিসেম্বর) নতুন মুদ্রানীতি ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক। নীতি সুদহার ১০ শতাংশেই অপরিবর্তিত রাখা হয়েছে।

বৃহস্পতিবার (৩১ জুলাই) দুপুরে বাংলাদেশ ব্যাংকের সদর দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে নতুন মুদ্রানীতি ঘোষণা করেন কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর।

তিনি জানান, চলতি অর্থবছরের প্রথম ছয় মাসের মুদ্রানীতিতে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রাখাই মূল লক্ষ্য। জানুয়ারির পর থেকে দেশে মূল্যস্ফীতির প্রবণতা কিছুটা কমলেও তা কাঙ্ক্ষিত পর্যায়ে আসেনি।

গভর্নর বলেন, -আমাদের লক্ষ্য মূল্যস্ফীতি ৩ থেকে ৫ শতাংশে নামিয়ে আনা। তবে এটি একদিনে সম্ভব নয়। সময় লাগবে, এবং মধ্যবর্তী সময়ে যেসব অর্থনৈতিক চাপ আসবে, তা মোকাবিলা করেই এগোতে হবে।

এ সময় আর্থিক খাতের স্থিতিশীলতা রক্ষা এবং বৈদেশিক মুদ্রার রিজার্ভ পুনর্গঠনের দিকেও নজর দেওয়ার কথা বলেন তিনি।

নতুন মুদ্রানীতিতে ঋণ ও মুদ্রা সরবরাহে সতর্কতা বজায় রাখার কথা উল্লেখ করে কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের পাশাপাশি বিনিয়োগ ও উৎপাদন খাতের কার্যক্রম চলমান রাখতে হবে।

ভিওডি বাংলা/ডিআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
প্রস্তাবিত বাজেট বাস্তবসম্মত ও সময়োপযোগী: ওয়েব
প্রস্তাবিত বাজেট বাস্তবসম্মত ও সময়োপযোগী: ওয়েব
তামাকপণ্য সহজলভ্য হলে রাজস্ব আয় কমবে: আহছানিয়া মিশন
তামাকপণ্য সহজলভ্য হলে রাজস্ব আয় কমবে: আহছানিয়া মিশন
প্রস্তাবিত বাজেটে নবায়নযোগ্য জ্বালানি খাতে বরাদ্দ অপ্রতুল: সিপিডি
প্রস্তাবিত বাজেটে নবায়নযোগ্য জ্বালানি খাতে বরাদ্দ অপ্রতুল: সিপিডি