• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

জাবি রোভার স্কাউট গ্রুপের দায়িত্ব হস্তান্তর ও বার্ষিক সভা অনুষ্ঠিত

   ১ আগস্ট ২০২৫, ০৭:৪৪ পি.এম.

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের রোভার স্কাউটের ২০২৫-২০২৬ সেশনের নির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করা হয়েছে। এছাড়াও বার্ষিক সাধারণ সভা ও রোভারের নতুন সদস্যদের বরণ করা হয়।

বৃহস্পতিবার (৩১ জুলাই) বিকেল ৪টায় বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে সিনিয়র রোভারমেট জাহিদুল ইসলাম বাপ্পী ও মো. তানভীর রহমানের সঞ্চালনায় বিদায়ী কমিটি, সিনিয়র সাবেক রোভারমেটরা তাদের অনুভূতি ও প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। এছাড়া ৫৩তম ব্যাচের শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করা হয়।

রোভার সদস্যদের প্রয়োজনীয় দিকনির্দেশনা বিষয়ে প্রক্টর অধ্যাপক এ. কে. এম. রাশিদুল আলম বলেন, "জাবি স্কাউট যেন সর্বক্ষেত্রে উজ্জ্বলভাবে প্রতিনিধিত্ব করে, এই আশা করি। স্কাউট আমাদের মানবিক হতে সাহায্য করে। স্কাউটের যে মূলনীতি, সেগুলো বাস্তব জীবনে প্রয়োগ করলে আমরা সত্যিকারের মানুষ হতে পারব। এছাড়াও স্কাউটের মাধ্যমে একজন শিক্ষার্থী প্রকৃতভাবে লিডারশিপের দক্ষতা অর্জন করতে পারে।"

রোভারদের প্রয়োজনীয় বিষয় নিয়ে সমাপনী বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান বলেন, "রোভার স্কাউটের যে সমস্যা রয়েছে তা অতি শীঘ্রই সমাধান করব। বিশ্ববিদ্যালয়ের সকল অনুষ্ঠানে সফলভাবে কাজ করে রোভার সদস্যরা। এছাড়া শৃঙ্খলা ব্যক্তি জীবনে অপরিসীম। রোভার স্কাউটের সদস্যদের এসব বৈশিষ্ট্য থাকে এবং তারা অপরকেও শৃঙ্খলভাবে চলতে সহায়তা করে। শৃঙ্খলা শুধু স্কাউট নয়, সকল মানুষেরই অনুসরণ করা দরকার। যদি একটা মানুষকে দেখে আরেকটা মানুষ শিখতে পারে, সেটাও একটি ইবাদতের কাজ। সেই কাজটি স্কাউটের সদস্যরা করে।"

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
প্রকৌশল শিক্ষায় নৈতিকতা ও দক্ষতার সমন্বয় জরুরি: ইউজিসি চেয়ারম্যান
প্রকৌশল শিক্ষায় নৈতিকতা ও দক্ষতার সমন্বয় জরুরি: ইউজিসি চেয়ারম্যান
কুবিতে আর্জেন্টিনা সমর্থকদের আনন্দ মিছিল ও উল্লাস
কুবিতে আর্জেন্টিনা সমর্থকদের আনন্দ মিছিল ও উল্লাস
স্টাডি ট্যুরে অস্ট্রেলিয়া যাচ্ছেন রাবি উপাচার্য
স্টাডি ট্যুরে অস্ট্রেলিয়া যাচ্ছেন রাবি উপাচার্য