• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি পর্তুগালের ড্রতে র‍্যাঙ্কিংয়ে বড় পরিবর্তন, লাভে ব্রাজিল

অপকর্ম করলে ছাড় নয়: স্বরাষ্ট্র উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক    ২ আগস্ট ২০২৫, ০২:৪০ পি.এম.
স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। সংগৃহীত ছবি

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, আওয়ামী লীগ কোনো অপকর্মে লিপ্ত হলে কোনোভাবেই ছাড় পাবে না। দেশের আইন সবার জন্য সমান এবং কারও গোপন তৎপরতা বরদাশত করা হবে না বলেও তিনি মন্তব্য করেন।

শনিবার (২ আগস্ট) রাজধানীর মোহাম্মদপুর থানা পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

৫ আগস্টকে কেন্দ্র করে দেশে কোনো শঙ্কা রয়েছে কি না—জানতে চাইলে উপদেষ্টা বলেন, ‘আল্লাহ চাইলে কোনো শঙ্কা নেই। আপনারা যেভাবে সাহায্য-সহযোগিতা করে যাচ্ছেন, তাতে আমি আশাবাদী। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রস্তুত রয়েছে।’

আওয়ামী লীগের গুপ্ত কার্যক্রম নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি জানান, দলটির কার্যক্রম ইতোমধ্যে নিষিদ্ধ করা হয়েছে এবং যারা অপকর্মে জড়িত থাকবে, তাদের কঠোর আইনের আওতায় আনা হবে।

তিনি আরও বলেন, ‘যেহেতু তাদের (আওয়ামী লীগ) কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে, সেহেতু তারা কোনো অপকর্ম করতে চাইলে কোনোভাবেই ছাড় পাবে না। আইন তার নিজস্ব গতিতে চলবে।’

আওয়ামী লীগের গোপন প্রশিক্ষণ সংক্রান্ত প্রশ্নে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, “এটা তদন্তের বিষয়। তদন্ত করলে সব কিছুই বেরিয়ে আসবে। আমাদের গোয়েন্দা সংস্থাগুলো কাজ করছে। কোনো কিছুই ধামাচাপা পড়বে না।”

সাংবাদিকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, ‘আপনারা সত্য ঘটনা প্রকাশ করেন। সত্য ঘটনা প্রকাশ করলে জনগণ উপকৃত হয় এবং দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতিও ভালো থাকে। মিডিয়া সত্য প্রচার করার কারণেই দেশ এগিয়ে যাচ্ছে।’

তিনি আরও বলেন, ‘আমি সবসময়ই বলে আসছি—আপনারা সত্য প্রচার করছেন বলেই বিদেশি মিডিয়াগুলোর টোনও এখন নিচে নেমে যাচ্ছে। তারা আগের মতো অতটা সরব হতে পারছে না। দেশের ভাবমূর্তি রক্ষায় আপনারা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন।’

ভিওডি বাংলা/ আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
অসহায় রোগীদের জন্য ২০ কোটি টাকা অতিরিক্ত বরাদ্দ
অসহায় রোগীদের জন্য ২০ কোটি টাকা অতিরিক্ত বরাদ্দ
রাজউক-রিহ্যাব উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত
রাজউক-রিহ্যাব উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত
দেশে বনভূমি ২৩ লাখ হেক্টর: পরিবেশমন্ত্রী
দেশে বনভূমি ২৩ লাখ হেক্টর: পরিবেশমন্ত্রী