• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি পর্তুগালের ড্রতে র‍্যাঙ্কিংয়ে বড় পরিবর্তন, লাভে ব্রাজিল

ঐকমত্য হলে ৮ আগস্টের মধ্যে জুলাই সনদ ঘোষণা করা হবে: উপদেষ্টা আসিফ

নিজস্ব প্রতিবেদক    ২ আগস্ট ২০২৫, ০৮:৪৮ পি.এম.
স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। ছবি-সংগৃহীত

জুলাই ঘোষণাপত্র নিয়ে পদ্ধতিগত কিছু মতানৈক্য রয়েছে। সেটি কাটিয়ে উঠতে পারলে আগামী শুক্রবারের (৮ আগস্ট) মধ্যে চূড়ান্ত জুলাই সনদ ঘোষণা করা হবে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

শনিবার (২ আগস্ট) রাজধানীর শিল্পকলা একাডেমিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) অভ্যুত্থানের সময় নিহত হওয়া ৬ জনের মরদেহ রয়েছে। মরদেহগুলো বেশিদিন রাখা সম্ভব হবে না। তবে তাদের ডিএনএ স্যাম্পল রাখা হবে। আগামী সোমবার (৪ আগস্ট) মরদেহগুলো দাফন করা হবে।

আসিফ মাহমুদ বলেন, গণঅভ্যুত্থানের সময় গণকবরে সমাহিত হওয়াদের পরিচয় শনাক্তে ডিএনএ টেস্ট করা হবে পরিচয় শনাক্তের পর তাদের পরিবারের মরদেহ নিতে চাইলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আলোচনা করা হবে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন প্রসঙ্গে তিনি বলেন, অভ্যুত্থান পরবর্তী সময়ে অনেকেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারটির অপব্যবহার করেছে। সেই জায়গা থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কমিটি স্থগিত করার সিদ্ধান্তকে সাধুবাদ জানাচ্ছি। তবে এই প্লাটফর্মটি তাদের কার্যক্রম চালু রাখবে বলে আশা করছি।

ভিওডি বাংলা/ এমপি

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
অসহায় রোগীদের জন্য ২০ কোটি টাকা অতিরিক্ত বরাদ্দ
অসহায় রোগীদের জন্য ২০ কোটি টাকা অতিরিক্ত বরাদ্দ
রাজউক-রিহ্যাব উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত
রাজউক-রিহ্যাব উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত
দেশে বনভূমি ২৩ লাখ হেক্টর: পরিবেশমন্ত্রী
দেশে বনভূমি ২৩ লাখ হেক্টর: পরিবেশমন্ত্রী