• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

ব্যবসায় বিনিয়োগের নামে ১৪ কোটি টাকা আত্মসাৎ, ট্রাস্ট গোল্ডের মালিক গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক    ৪ জুলাই ২০২৬, ০২:৪৭ এ.এম.
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

রাজধানীর গুলশানে ‘ট্রাস্ট গোল্ড অ্যান্ড ডায়মন্ড লিমিটেড’ নামক ব্যবসাপ্রতিষ্ঠানে বিনিয়োগের নামে ১৪ কোটি ৩৮ লাখ টাকা আত্মসাতের অভিযোগে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁর নাম সৌমেন সাহা। 

শুক্রবার (৩ জুলাই) সকালে হাতিরঝিল থানা এলাকায় এ অভিযান চালানো হয়।

ঢাকা মহানগর পুলিশের গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের অতিরিক্ত উপকমিশনার নিয়াজ মেহেদী জানান, ২০২০ সালে ধানমন্ডির মেট্রো শপিং মলে ভুক্তভোগী বিপ্লব চক্রবর্তীর সঙ্গে ব্যবসায়িক সূত্রে পরিচয় হয় সৌমেন সাহার। করোনাকালে তাঁদের পারিবারিক সম্পর্ক ও বিশ্বাসের ভিত্তি গড়ে ওঠে। ২০২৩ সালে সৌমেন দুবাই থেকে স্বর্ণ কেনার কথা বলে ভুক্তভোগীর কাছ থেকে ৫০ লাখ টাকা ধার নেন। পরবর্তীতে গুলশানের পুলিশ প্লাজা কনকর্ড শপিং মলে ‘ট্রাস্ট গোল্ড অ্যান্ড ডায়মন্ড লিমিটেড’ নামে একটি দোকান চালুর প্রস্তাব দেন। তখন ভুক্তভোগীকে ব্যবসায়িক অংশীদার বানানোর প্রতিশ্রুতি দিয়ে ৪ কোটি ৩০ লাখ টাকা নেন সৌমেন।

এভাবে বিভিন্ন সময়ে ব্যবসায় বিনিয়োগের নামে নগদ টাকা ও চেকের মাধ্যমে মোট ১৪ কোটি ৩৮ লাখ টাকা হাতিয়ে নেন তিনি। বিনিয়োগ করার দীর্ঘদিন পরও তিনি কোনো লভ্যাংশ বা হিসাব দেননি বিপ্লব চক্রবর্তীকে। লভ্যাংশ বা হিসাবের কথা বললে তিনি টালবাহানা শুরু করেন। পরে ভুক্তভোগী এ বিষয়ে জোর দাবি জানালে তাঁকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়। শেষে ভুক্তভোগী গুলশান থানায় একটি মামলা করেন। সেই মামলায় তাঁকে গ্রেপ্তার করে গুলশান থানা পুলিশ।

ভিওডি বাংলা/বিন্দু


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ফাইল ছবি
রাজধানীর হাজারীবাগে বিশেষ অভিযান, গ্রেপ্তার ১৭
শনিবার ‘ক্লিনিং ডে’ পালন করবে ডিএসসিসি
শনিবার ‘ক্লিনিং ডে’ পালন করবে ডিএসসিসি
ছবি: সংগৃহীত
যাত্রাবাড়ীতে বিশেষ অভিযানে গ্রেপ্তার ২৭