• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

শহীদদের আত্মত্যাগে দ্বিতীয় স্বাধীনতা এসেছে

নিজস্ব প্রতিবেদক    ৮ আগস্ট ২০২৫, ০৩:৫৬ পি.এম.
গৃহায়ন, গণপূর্ত ও শিল্প উন্নয়ন উপদেষ্টা আদিলুর রহমান খান । সংগৃহীত ছবি

গৃহায়ন, গণপূর্ত ও শিল্প উন্নয়ন উপদেষ্টা আদিলুর রহমান খান বলেছেন, জুলাই অভ্যুত্থানে শহীদরা ফ্যাসিবাদী সরকারের বিরুদ্ধে লড়াই করে জনগণকে রক্ষা করেছিলেন। তাদের আত্মত্যাগ দেশের জন্য এক ঐতিহাসিক অবদান, যা জাতিকে কখনো ভুলে যাওয়া উচিত নয়।

শুক্রবার (৮ আগস্ট) সকালে চট্টগ্রামের পাঁচলাইশে “জুলাই স্মৃতি উদ্যান”-এ নির্মাণাধীন স্মৃতিস্তম্ভ পরিদর্শনকালে তিনি এ কথা বলেন।

উপদেষ্টা আদিলুর রহমান বলেন, “আমরা শহীদদের কাছে ঋণী। তাদের মর্যাদা রক্ষা এবং স্মৃতি সংরক্ষণ করা আমাদের জাতীয় দায়িত্ব। তাদের আত্মত্যাগের মাধ্যমেই দেশে দ্বিতীয় স্বাধীনতা এসেছে। তাদের অবদান নিয়ে কোনো প্রশ্ন নেই, তাদের সারাজীবন স্মরণ করতে হবে।”

তিনি আরও জানান, সরকার শহীদদের পুনর্বাসন ও স্মৃতি সংরক্ষণে কার্যকর পদক্ষেপ গ্রহণ করেছে। এর অংশ হিসেবে চট্টগ্রামের পাঁচলাইশ এলাকায় একটি স্মৃতিস্তম্ভ নির্মাণ কাজ শুরু হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকার শহীদদের রাষ্ট্রীয় স্বীকৃতি দিতেও কাজ করে যাচ্ছে।

স্মৃতিস্তম্ভ পরিদর্শনের পর উপদেষ্টা যান নগরীর অক্সিজেন এলাকায়, যেখানে অতিবৃষ্টির কারণে একটি সেতু ধসে পড়েছে। সেখানে উপস্থিত জেলা প্রশাসন ও সিটি করপোরেশনের প্রতিনিধিদের তিনি দ্রুততার সঙ্গে সেতু পুনর্নির্মাণের নির্দেশ দেন। সেইসঙ্গে পথচারী ও স্থানীয় জনগণের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করার তাগিদ দেন তিনি।

এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রামের জেলা প্রশাসক ফরিদা খানম, গণপূর্ত অধিদপ্তর ও সিটি করপোরেশনের নির্বাহী প্রকৌশলীসহ জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

ভিওডি বাংলা/ আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শ্রীলঙ্কায় সার্কের সিভিওদের সভা শুরু
শ্রীলঙ্কায় সার্কের সিভিওদের সভা শুরু
এসএসএফের পিস্তল দিয়ে নিশানা পরীক্ষা করলেন প্রধানমন্ত্রী
এসএসএফের পিস্তল দিয়ে নিশানা পরীক্ষা করলেন প্রধানমন্ত্রী
বাংলাদেশি সমর্থকদের নিয়ে বিশেষ ভ্লগ বানাবে আর্জেন্টিনা
বাংলাদেশি সমর্থকদের নিয়ে বিশেষ ভ্লগ বানাবে আর্জেন্টিনা