• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

ভ্রাম্যমাণ ট্রাকে টিসিবির পণ্য বিক্রয় শুরু

নিজস্ব প্রতিবেদক    ৯ আগস্ট ২০২৫, ০৫:৪০ পি.এম.
ছবি: সংগৃহীত

স্মার্ট ফ্যামিলি কার্ডধারী পরিবারের জন্য ভর্তুকি মূল্যে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি) এর পণ্য বিতরণ কার্যক্রম চলমান রয়েছে। এরই ধারাবাহিকতায়, আগামী রোববার (১০ আগস্ট) থেকে ঢাকা মহানগরীতে ৬০টি ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে নিয়মিত কার্যক্রমের পাশাপাশি টিসিবির পণ্য বিক্রয় কার্যক্রম শুরু হচ্ছে।

শনিবার (৯ আগস্ট) টিসিবির উপপরিচালক মো. শাহাদাত হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ১০ আগস্ট থেকে ১৩ সেপ্টেম্বর পর্যন্ত (শুক্রবার ব্যতীত) ঢাকা মহানগরীতে প্রতিদিন ৬০টি ট্রাক, চট্টগ্রাম মহানগরীতে ২৫টি, গাজীপুর মহানগরীতে ৬টি, কুমিল্লা মহানগরীতে ৩টি এবং জেলা পর্যায়ে-ঢাকা জেলায় ৮টি, কুমিল্লায় ১২টি, ফরিদপুরে ৪টি, পটুয়াখালীতে ৫টি এবং বাগেরহাটে ৫টি ট্রাকের মাধ্যমে ১০ আগস্ট থেকে ৩১ আগস্ট পর্যন্ত ১৯ দিনব্যাপী টিসিবির পণ্য বিক্রির কার্যক্রম পরিচালিত হবে।

প্রতিদিন প্রতিটি ট্রাক থেকে সর্বোচ্চ ৫০০ জন সাধারণ ভোক্তা সাশ্রয়ী মূল্যে টিসিবির নির্ধারিত পণ্য কিনতে পারবেন। এ কার্যক্রমে স্মার্ট কার্ড না থাকলেও যেকোনো ভোক্তা পণ্য কিনতে পারবেন।

বিক্রয়যোগ্য পণ্যের মূল্য: ভোজ্যতেল (২ লিটার)-২৩০ টাকা, চিনি (১ কেজি) – ৮০ টাকা, মশুর ডাল (২ কেজি) – ১৪০ টাকা।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
প্রস্তাবিত বাজেট বাস্তবসম্মত ও সময়োপযোগী: ওয়েব
প্রস্তাবিত বাজেট বাস্তবসম্মত ও সময়োপযোগী: ওয়েব
তামাকপণ্য সহজলভ্য হলে রাজস্ব আয় কমবে: আহছানিয়া মিশন
তামাকপণ্য সহজলভ্য হলে রাজস্ব আয় কমবে: আহছানিয়া মিশন
প্রস্তাবিত বাজেটে নবায়নযোগ্য জ্বালানি খাতে বরাদ্দ অপ্রতুল: সিপিডি
প্রস্তাবিত বাজেটে নবায়নযোগ্য জ্বালানি খাতে বরাদ্দ অপ্রতুল: সিপিডি