• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

বনভূমি ২০% উন্নীত করতে সুপরিকল্পিত কর্মসূচি গ্রহণ: রিজওয়ানা

নিজস্ব প্রতিবেদক    ৯ আগস্ট ২০২৫, ০৬:০৬ পি.এম.
পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান -ছবি সংগৃহীত

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, বাংলাদেশে সরকার নিয়ন্ত্রিত বনভূমির পরিমাণ দেশের মোট আয়তনের ২০ শতাংশে উন্নীত করতে সরকার সুপরিকল্পিত ও কার্যকর কর্মসূচি গ্রহণ করবে।

তিনি জানান, বনভূমির পরিসর বাড়ানোর লক্ষ্যে নদীর জেগে ওঠা চর, উপকূলীয় এলাকা এবং পতিত জমিতে নতুন বনাঞ্চল সৃষ্টি করা হবে। একই সঙ্গে বনকর্মীদের দক্ষতা বৃদ্ধির জন্য আধুনিক প্রশিক্ষণ কার্যক্রম গ্রহণ করা হবে।

শনিবার (৯ আগস্ট) রাজধানীর বন ভবনে বন বিভাগের উন্নয়ন সংক্রান্ত এক সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, বনভূমি বৃদ্ধি ছাড়াও বনাঞ্চল সংরক্ষণ, জীববৈচিত্র্য রক্ষা এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলায় সমন্বিত উদ্যোগ গ্রহণ জরুরি।

উপদেষ্টা জানান, বন বিভাগের কার্যক্রমকে আরও স্বচ্ছ ও ফলপ্রসূ করতে একটি আধুনিক ডিজিটাল মনিটরিং ব্যবস্থা চালু করা হবে, যাতে কর্মচারীরা সুনির্দিষ্ট দায়িত্ব পালনে সচেষ্ট থাকতে পারেন। বিপন্ন বন্যপ্রাণী সংরক্ষণের অংশ হিসেবে ‘এলিফ্যান্ট করিডর রেস্টোরেশন’ প্রকল্প চালু করা হবে এবং ক্যাপটিভ হাতির জন্য একটি বিশেষ অরফানেজ স্থাপন করা হবে।

তিনি আরও বলেন, মধুপুর এলাকায় কমিউনিটি ট্যুরিজম চালুর মাধ্যমে স্থানীয় জনগণের অর্থনৈতিক উন্নয়ন ও পরিবেশ সংরক্ষণ একসাথে এগিয়ে নেওয়ার পরিকল্পনা রয়েছে। পাশাপাশি, শিশু ও কিশোরদের মধ্যে প্রকৃতি ও জীববৈচিত্র্যের প্রতি ভালোবাসা গড়ে তুলতে রাজধানীর পূর্বাচলে একটি আধুনিক নেচার লার্নিং সেন্টার প্রতিষ্ঠা করা হবে।

তিনি বলেন, “আমাদের বন শুধু গাছের সমষ্টি নয়-এটি আমাদের জীবনের রক্ষা-কবচ। বনভূমি রক্ষা ও সম্প্রসারণে সবাইকে এগিয়ে আসতে হবে।”

সভায় আরও উপস্থিত ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব ড. ফারহিনা আহমেদ, যুগ্মসচিব (বন) শামিমা বেগম, প্রধান বন সংরক্ষক মো. আমীর হোসাইন চৌধুরী এবং মন্ত্রণালয় ও বন বিভাগের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শ্রীলঙ্কায় সার্কের সিভিওদের সভা শুরু
শ্রীলঙ্কায় সার্কের সিভিওদের সভা শুরু
এসএসএফের পিস্তল দিয়ে নিশানা পরীক্ষা করলেন প্রধানমন্ত্রী
এসএসএফের পিস্তল দিয়ে নিশানা পরীক্ষা করলেন প্রধানমন্ত্রী
বাংলাদেশি সমর্থকদের নিয়ে বিশেষ ভ্লগ বানাবে আর্জেন্টিনা
বাংলাদেশি সমর্থকদের নিয়ে বিশেষ ভ্লগ বানাবে আর্জেন্টিনা