• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

লি‌বিয়া থে‌কে ১৬০ বাংলাদেশি দেশে ফিরছেন

নিজস্ব প্রতিবেদক    ১০ আগস্ট ২০২৫, ০৭:৫৪ পি.এম.
ছবি: সংগৃহীত

লি‌বিয়ার গানফুদা ডিটেনশন সেন্টার থেকে আনুমানিক ১৬০ বাংলাদেশি দেশে ফেরত পাঠানো হচ্ছে। তারা আগামী ২০ আগস্ট দে‌শের উদ্দেশে রওনা হবেন বলে জানানো হয়েছে।

ত্রিপোলীর বাংলাদেশ হাইকমিশন এক বার্তায় এ তথ্য জানানো হয়।

হাইকমিশন জানায়, গত ৭ আগস্ট লিবিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল আবুল হাসনাত মুহাম্মদ খায়রুল বাশার আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) লিবিয়ার ভারপ্রাপ্ত চিফ অব মিশনের সঙ্গে এক গুরুত্বপূর্ণ বৈঠক করেন।

বৈঠকে বাংলাদেশি অভিবাসীদের নিরাপদ প্রত্যাবাসন, তাদের সুরক্ষা এবং কল্যাণ নিশ্চিত করার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। রাষ্ট্রদূত আইওএম-এর স্বেচ্ছা মানবিক প্রত্যাবর্তন কর্মসূচির আওতায় বাংলাদেশি অভিবাসীদের প্রত্যাবাসনে অব্যাহত সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি জানান, বর্তমানে ত্রিপলী, মিসরাতা ও বেনগাজীসহ লিবিয়ার বিভিন্ন শহরে উল্লেখযোগ্য সংখ্যক বিপদগ্রস্ত বাংলাদেশি অভিবাসী স্বেচ্ছায় দেশে ফেরার অপেক্ষায় রয়েছেন।

তিনি এসব অভিবাসীকে দ্রুত আইওএম’র কাছে নিবন্ধনের মাধ্যমে পর্যায়ক্রমে প্রত্যাবাসনের আহ্বান জানান। এ ছাড়া, তিনি প্রত্যাবাসন কার্যক্রমে বাংলাদেশ দূতাবাসের পূর্ণ সহযোগিতার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।

আইওএম’র কর্মকর্তারা জানান, লিবিয়া থেকে বিপদগ্রস্ত বাংলাদেশিদের প্রত্যাবাসন কার্যক্রম সংস্থাটি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পরিচালনা করছে। এ প্রক্রিয়ায় দূতাবাসের সার্বিক সহায়তার জন্য তারা ধন্যবাদ জ্ঞাপন করেন। বর্তমানে প্রত্যাবাসন ফ্লাইটের সংখ্যা সীমিত থাকলেও ভবিষ্যতে তা বাড়বে বলে প্রত্যাশা ব্যক্ত করা হয়। এরই ধারাবাহিকতায় আগামী ২০ আগস্ট বেনগাজী থেকে একটি প্রত্যাবাসন ফ্লাইট পরিচালনার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এই ফ্লাইটের মাধ্যমে গানফুদা ডিটেনশন সেন্টার থেকে আনুমানিক ১৬০ জন বাংলাদেশি অভিবাসীকে দেশে পাঠানো সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
এসএসএফের পিস্তল দিয়ে নিশানা পরীক্ষা করলেন প্রধানমন্ত্রী
এসএসএফের পিস্তল দিয়ে নিশানা পরীক্ষা করলেন প্রধানমন্ত্রী
বাংলাদেশি সমর্থকদের নিয়ে বিশেষ ভ্লগ বানাবে আর্জেন্টিনা
বাংলাদেশি সমর্থকদের নিয়ে বিশেষ ভ্লগ বানাবে আর্জেন্টিনা
অসহায় রোগীদের জন্য ২০ কোটি টাকা অতিরিক্ত বরাদ্দ
অসহায় রোগীদের জন্য ২০ কোটি টাকা অতিরিক্ত বরাদ্দ