• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

সুনির্দিষ্ট অভিযোগ থাকলে কাউকে ছাড় দেব না: দুদক চেয়ারম্যান

নিজস্ব প্রতিবেদক    ১১ আগস্ট ২০২৫, ০৭:৫৭ পি.এম.
ছবি: সংগৃহীত

জয়পুরহাটে দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ড. মোহাম্মাদ আবদুল মোমেন বলেছেন, প্রথমত এই সরকার দুর্নীতিকে কোথাও প্রশ্রয় দিচ্ছে না, যার বিরুদ্ধেই অভিযোগ হোক। ইতোমধ্যে আপনারা হয়তো শুনেছেন, আমাদের উপদেষ্টাদের কথাও কেউ কেউ বলেছেন। সেক্ষেত্রে দুর্নীতি দমন কমিশনে যদি সুনির্দিষ্ট অভিযোগ থাকে, আমরা কাউকেই ছাড় দেব না। আমরা প্রত্যেকের দুর্নীতি, যদি অভিযোগ থাকে, অভিযোগ যদি সুনির্দিষ্ট হয়, আমরা তদন্ত করে একটা একটা করে দেখব। আমরা আমাদের কার্যক্রম আপনাদের সহযোগিতায় সঠিকভাবে চালিয়ে যাব বলে বিশ্বাস করি।

‘রুখবো দুর্নীতি, গড়বো দেশ- হবে সোনার বাংলাদেশ’- এ স্লোগানে সোমবার (১১ আগস্ট) সকালে জয়পুরহাটে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে দুদকের গণশুনানি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ড. মোহাম্মাদ আবদুল মোমেন বলেন, সবার আগে নজর দিতে হবে দুর্নীতি দমন কমিশন অফিসের দিকে। আপনাদের আশপাশে যারা দুর্নীতি নিয়ে কাজ করছে- আমাদের দুর্নীতি দমন কমিশনের কর্মকর্তা-কর্মচারীরা, প্রথম কাজ হচ্ছে যেটা দেখা- আমরা দুর্নীতিগ্রস্ত কিনা? এটা যদি সফলতার সঙ্গে দেখতে পারেন তারপর আপনারা নিজেরা কতটা সফল হবেন- সে পরীক্ষা করতে পারবেন। সেবা প্রদানকারীর সংখ্যা কিন্তু খুব কম, গ্রহীতার সংখ্যাই বেশি। কিন্তু সমস্ত ক্ষমতা আবার যারা সেবা প্রদানকারী তাদের হাতে। যারা চাইলে কাজটা সহজ করতে পারেন, চাইলে কাজটি কঠিন করতে পারেন। আমি শুধু এটা বলি না যে, সবটা চাইলেই এই মুহূর্তে করতে পারব, তা নয়। অনেক বিষয় আছে যার সাথে মামলা মোকদ্দমা জড়িত। দুর্নীতি দমন যে একটা কঠিন কাজ, সেটা গণশুনানিতে উঠে আসে।

জেলা প্রশাসক আফরোজা আক্তার চৌধুরীর সঞ্চালনায় ও সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- দুদকের মহাপরিচালক (প্রতিরোধ ও গণসচেতনতা) আক্তার হোসেন, দুদকের রাজশাহী বিভাগীয় পরিচালক ফজলুল হক ও জয়পুরহাটের পুলিশ সুপার মুহম্মদ আবদুল ওয়াহাব।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শ্রীলঙ্কায় সার্কের সিভিওদের সভা শুরু
শ্রীলঙ্কায় সার্কের সিভিওদের সভা শুরু
এসএসএফের পিস্তল দিয়ে নিশানা পরীক্ষা করলেন প্রধানমন্ত্রী
এসএসএফের পিস্তল দিয়ে নিশানা পরীক্ষা করলেন প্রধানমন্ত্রী
বাংলাদেশি সমর্থকদের নিয়ে বিশেষ ভ্লগ বানাবে আর্জেন্টিনা
বাংলাদেশি সমর্থকদের নিয়ে বিশেষ ভ্লগ বানাবে আর্জেন্টিনা