• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
সংসদে কোনো ঋণখেলাপি নেই: স্বরাষ্ট্রমন্ত্রী শেষ ২৩ মিনিটে ৫ গোল, বসনিয়াকে ৪-১ গোলে হারাল সুইজারল্যান্ড জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের

ঢাকায় আসছে ইউরোপীয় উচ্চপর্যায়ের প্রতিনিধিদল

নিজস্ব প্রতিবেদক    ১২ আগস্ট ২০২৫, ১২:০২ পি.এম.
ছবি: সংগৃহীত

দক্ষিণ এশিয়ার সঙ্গে ইউরোপের রাজনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদারের লক্ষ্যে ইউরোপ ও দক্ষিণ এশিয়ার রাজনৈতিক নেতা ও সুশীল সমাজের বিশিষ্ট ব্যক্তিদের সমন্বয়ে গঠিত একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল আজ মঙ্গলবার (১২ আগস্ট) তিন দিনের সফরে ঢাকা আসছে।

সফরটি আয়োজন করেছে জার্মানভিত্তিক সংগঠন ফ্রিডরিখ নওম্যান ফাউন্ডেশন ফর ফ্রিডম (এফএনএফ)-এর দক্ষিণ এশিয়া আঞ্চলিক কার্যালয়। প্রতিনিধিদলে রয়েছেন জার্মান পার্লামেন্টের সদস্য সান্দ্রা ওয়েজার ও মার্কুস ফাবার, লিবারেল ইন্টারন্যাশনালের ডয়চে গ্রুপের সভাপতি জুর্গেন মার্টেন্স, এবং জার্মানির রাজনীতি, অর্থনীতি ও সুশীল সমাজের আরও কয়েকজন বিশিষ্ট প্রতিনিধি।

এফএনএফ-এর দক্ষিণ এশিয়া আঞ্চলিক পরিচালক কার্স্টেন ক্লেইন জানিয়েছেন, এই সফরের মূল উদ্দেশ্য হলো ইউরোপের সঙ্গে দক্ষিণ এশিয়ার দ্রুত অগ্রসরমান অঞ্চলের সম্পর্ক জোরদার করা এবং পারস্পরিক শেখার পরিবেশ তৈরি করা।

সফরকালে প্রতিনিধিদল বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল, নেটজ বাংলাদেশ, গ্যেটে ইনস্টিটিউট বাংলাদেশ, বিমসটেক সচিবালয় এবং বাংলাদেশ-জার্মান চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (বিজিসিসিআই)-এর প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন। এছাড়াও তারা সাভারের একটি তৈরি পোশাক কারখানা পরিদর্শন করবেন, যেখানে শ্রম অধিকার, শিল্প সরবরাহ ব্যবস্থা ও দক্ষ শ্রমিক অভিবাসন বিষয়ে পর্যবেক্ষণ ও মতবিনিময় করবেন।

সফরের অংশ হিসেবে প্রতিনিধিরা আঞ্চলিক নিরাপত্তা, গণমাধ্যমের স্বাধীনতা এবং নীতি সংস্কার সংক্রান্ত বিষয়ে দেশের বিশিষ্ট অর্থনীতিবিদ ও গণমাধ্যম বিশ্লেষকদের সঙ্গে মতবিনিময় করবেন।

বর্তমানে বাংলাদেশকে দক্ষিণ এশিয়ার দ্রুত বর্ধনশীল অর্থনীতির দেশ হিসেবে দেখা হচ্ছে। বঙ্গোপসাগরের কৌশলগত গুরুত্ব এবং বিমসটেক-এর স্বাগতিক দেশ হিসেবে বাংলাদেশের ভূরাজনৈতিক গুরুত্ব বাড়ছে। এ প্রেক্ষাপটে রাজনৈতিক সম্পৃক্ততা, অর্থনৈতিক সহযোগিতা, জলবায়ু পরিবর্তন ও শ্রম অভিবাসনের মতো বিষয়ে আলোচনা করতে বাংলাদেশকে একটি গুরুত্বপূর্ণ গন্তব্য হিসেবে বিবেচনা করা হচ্ছে।

উল্লেখ্য, এফএনএফ নিয়মিতভাবে উদার গণতান্ত্রিক মূল্যবোধ ও আন্তর্জাতিক অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে এ ধরনের শিক্ষা সফরের আয়োজন করে থাকে।

ভিওডি বাংলা/জা

 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে স্পেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে স্পেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
শ্রীলঙ্কায় সার্কের সিভিওদের সভা শুরু
শ্রীলঙ্কায় সার্কের সিভিওদের সভা শুরু
এসএসএফের পিস্তল দিয়ে নিশানা পরীক্ষা করলেন প্রধানমন্ত্রী
এসএসএফের পিস্তল দিয়ে নিশানা পরীক্ষা করলেন প্রধানমন্ত্রী