• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি পর্তুগালের ড্রতে র‍্যাঙ্কিংয়ে বড় পরিবর্তন, লাভে ব্রাজিল

বিসিটিআই প্রশিক্ষণের পাঠ্যক্রম যুগোপযোগী করতে হবে: তথ্য উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক    ১৩ আগস্ট ২০২৫, ০৭:১১ পি.এম.
তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মোঃ মাহফুজ আলম। ছবি: সংগৃহীত

তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মোঃ মাহফুজ আলম বলেছেন, বিসিটিআই প্রশিক্ষণের পাঠ্যক্রম যুগোপযোগী করতে হবে। একইসঙ্গে প্রশিক্ষণের মানোন্নয়নেও কাজ করতে হবে। তিনি বিদেশি প্রশিক্ষণ প্রতিষ্ঠানের সঙ্গে জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের সহযোগিতার ক্ষেত্র বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। জুলাই গণঅভ্যুত্থানে আহত সাংবাদিক ও আহত শিক্ষার্থীদের জন্য সাংবাদিকতা-বিষয়ক প্রশিক্ষণ আয়োজন করতে তিনি কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।  

বুধবার (১৩ আগস্ট) বিকালে জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউট এবং বাংলাদেশ চলচ্চিত্র ও টেলিভিশন ইনস্টিটিউট (বিসিটিআই) পরিদর্শন তিনি এ সব কথা বলেন। 

তিনি বলেন, মানবসম্পদ উন্নয়নে এই প্রতিষ্ঠানের কাজ করার অনেক সুযোগ রয়েছে। এই সুযোগ কাজে লাগাতে হবে।

তথ্য উপদেষ্টা বলেন, প্রশিক্ষণের পাঠ্যক্রম যুগোপযোগী করতে হবে। একইসঙ্গে প্রশিক্ষণের মানোন্নয়নেও কাজ করতে হবে। তিনি বিদেশি প্রশিক্ষণ প্রতিষ্ঠানের সঙ্গে জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের সহযোগিতার ক্ষেত্র বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। জুলাই গণঅভ্যুত্থানে আহত সাংবাদিক ও আহত শিক্ষার্থীদের জন্য সাংবাদিকতা-বিষয়ক প্রশিক্ষণ আয়োজন করতে তিনি কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।

উপদেষ্টা বলেন, এই প্রতিষ্ঠানের প্রশিক্ষণ পাঠ্যক্রম যুগোপযোগী করতে কর্তৃপক্ষকে উদ্যোগ নিতে হবে। তিনি চলচ্চিত্র ও টেলিভিশন ইনস্টিটিউটের অবকাঠামোগত উন্নয়নসহ সার্বিক উন্নয়নে মন্ত্রণালয়ের পক্ষ থেকে সহযোগিতা প্রদানের আশ্বাস দেন। উপদেষ্টা প্রশিক্ষণ কার্যক্রমের গুণগত মানোন্নয়নে কাজ করতে কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।  

পরিদর্শন ও মতবিনিময়কালে জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের মহাপরিচালক মুহম্মদ হিরুজ্জামান এনডিসি, বাংলাদেশ চলচ্চিত্র ও টেলিভিশন ইনস্টিটিউটের প্রধান নির্বাহী আবুল কালাম মোহাম্মদ শামসুদ্দিন-সহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। 

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
অসহায় রোগীদের জন্য ২০ কোটি টাকা অতিরিক্ত বরাদ্দ
অসহায় রোগীদের জন্য ২০ কোটি টাকা অতিরিক্ত বরাদ্দ
রাজউক-রিহ্যাব উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত
রাজউক-রিহ্যাব উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত
দেশে বনভূমি ২৩ লাখ হেক্টর: পরিবেশমন্ত্রী
দেশে বনভূমি ২৩ লাখ হেক্টর: পরিবেশমন্ত্রী