• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
শেষ ২৩ মিনিটে ৫ গোল, বসনিয়াকে ৪-১ গোলে হারাল সুইজারল্যান্ড জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা

মহাসড়কে জরুরি সংস্কারের দাবিতে ইবি শিক্ষার্থীদের স্মারকলিপি

   ১৪ আগস্ট ২০২৫, ০৩:২৩ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

দ্রুত সময়ের মধ্যে কুষ্টিয়া-ইবি মহাসড়ক সংস্কারের দাবিতে কুষ্টিয়া জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দিয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (১৪ আগস্ট) কুষ্টিয়া শহরে অবস্থানরত শিক্ষার্থীরা এই স্মারকলিপি প্রদান করেন। 

জানা যায়, কুষ্টিয়া শহর থেকে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস পর্যন্ত মহাসড়কের দুরবস্থায় শিক্ষার্থীদের যাতায়াত ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে এবং বারবার দুর্ঘটনা ঘটছে। শিক্ষার্থীরা ২০ কর্মদিবসের মধ্যে টেন্ডার সম্পন্ন করে সড়ক সংস্কার কাজ শুরু করার দাবি জানিয়েছেন; অন্যথায় কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন তারা।

স্মারকলিপিতে বলা হয়,  কুষ্টিয়া জেলার বিভিন্ন প্রান্তে অবস্থানরত ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা দীর্ঘদিন যাবৎ কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় মহাসড়কের ভয়াবহ দুরবস্থার শিকার হচ্ছেন। উক্ত মহাসড়কটি বিশ্ববিদ্যালয়ের প্রধান যাতায়াত পথ হওয়ায় এর উপর বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম, পরীক্ষা এবং প্রশাসনিক কর্মকাণ্ড নির্ভরশীল। বর্তমানে এই সড়কটির অবস্থা এতটাই করুণ যে তা দিয়ে যানবাহন চলাচল একপ্রকার অনিরাপদ এবং অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। প্রতিনিয়তই ঘটছে ছোট-বড় দুর্ঘটনা, যা শিক্ষার্থীদের জীবনকে ঝুঁকির মধ্যে ফেলেছে। এটি শুধু শারীরিক ঝুঁকি নয়, মানসিক ও একাডেমিক দিক থেকেও আমাদের ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত করছে।

এবিষয়ে জানতে চাইলে কুষ্টিয়া জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমান বলেন, 'আমরা সড়ক ও জনপথ অধিদপ্তরকে বলেছি তাদের সাধ্যের মধ্যে দ্রুত যেন সংস্কার করে। এটা নিয়ে একটি প্রকল্প হবে, প্রকল্পের কাজ যেন দ্রুত শুরু করার জন্য বলেছি।'

টেন্ডারের বিষয়ে তিনি জানান, ‘টেন্ডার দিয়ে কাজ করতে গেলে সময়সাপেক্ষ ব্যাপার। পত্রিকায় দেয়া এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ থেকে পাশ হওয়া ও বিভিন্ন প্রসেসিং রয়েছে। তবে দ্রুত কাজ করার জন্য নির্দেশনা দেয়া হয়েছে।’

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
প্রকৌশল শিক্ষায় নৈতিকতা ও দক্ষতার সমন্বয় জরুরি: ইউজিসি চেয়ারম্যান
প্রকৌশল শিক্ষায় নৈতিকতা ও দক্ষতার সমন্বয় জরুরি: ইউজিসি চেয়ারম্যান
কুবিতে আর্জেন্টিনা সমর্থকদের আনন্দ মিছিল ও উল্লাস
কুবিতে আর্জেন্টিনা সমর্থকদের আনন্দ মিছিল ও উল্লাস
স্টাডি ট্যুরে অস্ট্রেলিয়া যাচ্ছেন রাবি উপাচার্য
স্টাডি ট্যুরে অস্ট্রেলিয়া যাচ্ছেন রাবি উপাচার্য