• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি পর্তুগালের ড্রতে র‍্যাঙ্কিংয়ে বড় পরিবর্তন, লাভে ব্রাজিল

সংস্কার কমিশনে ৩৬৭ সুপারিশের মধ্যে ৩৭টি বাস্তবায়িত : প্রেস সচিব

নিজস্ব প্রতিবেদক    ১৪ আগস্ট ২০২৫, ০৪:৪২ পি.এম.
প্রেস সচিব শফিকুল আলম। ছবি: সংগৃহীত

সংবিধান সংস্কার কমিশন ছাড়া ১০টি সংস্কার কমিশনে ৩৬৭ সুপারিশ আশু বাস্তবায়নযোগ্য হিসেবে চিহ্নিত করা হয়েছে। তার মধ্যে ৩৭টি সুপারিশ বাস্তবায়িত হয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

বৃহস্পতিবার (১৪ আগস্ট) বিকেলে ফরেন সার্ভিস একাডেমি মিলনায়তনে এক বিফ্রিংয়ে তিনি এসব কথা বলেন।

প্রেস সচিব বলেন, ১১টি সংস্কার কমিশনের মধ্যে ১০টা কমিশনের যেগুলো আশু সুপারিশ বাস্তবায়নযোগ্য, সেগুলো নিয়ে আজকে আবার একটা বড় আলোচনা হয়েছে। গত সপ্তাহে আমরা বলেছিলাম ১২১টি সুপারিশ বাস্তবায়নাধীন। আজকে জানানো হয়, আরও ২৪৬টি অতি গুরুত্বপূর্ণ আশুকরণীয় রিফর্ম এসেছে। এগুলো বাস্তবায়নধীন, এটা জানানো হয় ক্যাবিনেটকে। মোট হচ্ছে ৩৬৭টি। এর মধ্যে ৩৭টি অলরেডি বাস্তবায়ন বাস্তবায়িত হয়েছে।

তিনি বলেন, ২৪৬ আশু সুপারিশর মধ্যে শ্রম বিভাগের ৮২টা সুপারিশ রয়েছে। শ্রম উপদেষ্টা ব্রিগেডিয়ার (অব.) সাখাওয়াত হোসেন জানিয়েছেন, তার ৮২টার মধ্যে অনেকগুলোই ফাইনাল পর্যায়ে রয়েছে। কিছু কিছু অলরেডি বাস্তবায়িত হয়েছে।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
অসহায় রোগীদের জন্য ২০ কোটি টাকা অতিরিক্ত বরাদ্দ
অসহায় রোগীদের জন্য ২০ কোটি টাকা অতিরিক্ত বরাদ্দ
রাজউক-রিহ্যাব উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত
রাজউক-রিহ্যাব উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত
দেশে বনভূমি ২৩ লাখ হেক্টর: পরিবেশমন্ত্রী
দেশে বনভূমি ২৩ লাখ হেক্টর: পরিবেশমন্ত্রী